Genesis 19:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে প্রভাত হলে সেই ফেরেশতারা লূতকে তাড়া দিলেন, বললেন, উঠ, তোমার স্ত্রীকে ও এই যে কন্যা দু’টি এখানে আছে, এদেরকে নিয়ে যাও, অন্যথায় এই নগরের উপর যে গজব নেমে আসছে তাতে তোমরাও বিনষ্ট হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভোর হতে না হতেই, দূতেরা লোটকে অনুরোধ জানিয়ে বললেন, “তাড়াতাড়ি করো! যারা এখানে আছে, তোমার সেই স্ত্রী ও দুই মেয়েকে সাথে নাও, তা না হলে এই নগরটিকে যখন দণ্ড দেওয়া হবে, তখন তোমরাও নিশ্চিহ্ন হয়ে যাবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে প্রভাত হইলে সেই দূতেরা লোটকে সত্বর করিলেন, কহিলেন, উঠ, তোমার স্ত্রীকে ও এই যে কন্যা দুইটী এখানে আছে, ইহাদিগকে লইয়া যাও, পাছে তোমরা নগরের অপরাধে বিনষ্ট হও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে প্রভাত হইলে সেই দূতেরা লোটকে সত্বর করিলেন, কহিলেন, উঠ, তোমার স্ত্রীকে ও এই যে কন্যা দুইটি এখানে আছে, ইহাদিগকে লইয়া যাও, পাছে তোমরা নগরের অপরাধে বিনষ্ট হও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সকাল হলে পর সেই স্বর্গদূতেরা লোটকে তাগাদা দিয়ে বললেন, “শীঘ্র কর। তোমার স্ত্রী এবং তোমার দুই মেয়ে যারা এখানে আছে তাদের নিয়ে বের হয়ে যাও। তা না হলে যে শাস্তি এই শহরের উপর নেমে আসছে তুমিও তার মধ্যে পড়ে ধ্বংস হয়ে যাবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সকাল হলে পর সেই ফেরেশতারা লুতকে তাগাদা দিয়ে বললেন, “শীঘ্র কর। তোমার স্ত্রী এবং তোমার দুই মেয়ে যারা এখানে আছে তাদের নিয়ে বের হয়ে যাও। তা না হলে যে গজব এই শহরের উপর নেমে আসছে তুমিও তার মধ্যে পড়ে ধ্বংস হয়ে যাবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে ভোর হলে, স্বর্গদূতেরা লোটকে তাড়া দিয়ে বললেন, ওঠ, তোমার স্ত্রী ও যে কন্যা দুটি এখানে আছে তাদের নিয়ে চলে যাও, তা না হলে এই নগরের অপরাধের দরুণ তোমরাও বিনষ্ট হবে। কিন্তু লোট ইতস্ততঃ করতে লাগলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরদিন ভোরে সেই দূতরা লোটকে তাড়া দিলেন| তাঁরা বললেন, “এই নগরবাসীদের শাস্তি দেওয়া হবে| সুতরাং তুমি, তোমার স্ত্রী এবং যে দুজন মেয়ে তোমার কাছে থাকে তাদের নিয়ে শীঘ্রই এই জায়গা ছেড়ে চলে যাও| তাহলে এই নগরের সঙ্গে তোমরা আর ধ্বংস হবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন প্রভাত হল সেই দূতেরা লোটকে তাড়াতাড়ি বললেন, “ওঠ, তোমার স্ত্রীকে ও এই যে মেয়ে দুটি এখানে আছে, এদেরকে নিয়ে যাও, যদি তোমরা নগরের অপরাধে বিনষ্ট হও।”