Genesis 19:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে তাঁদেরকে বের করে তিনি লূতকে বললেন, প্রাণ রক্ষার জন্য পালিয়ে যাও, পিছনের দিকে দৃষ্টিপাত করো না; এই সমস্ত অঞ্চলের মধ্যেও দাঁড়িয়ে থেকো না; পর্বতে পালিয়ে যাও, তা না হলে বিনষ্ট হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁদের বাইরে বের করে আনার পরেই সেই ব্যক্তিদের মধ্যে একজন বললেন, “প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে যাও! পিছনে ফিরে তাকিয়ো না, আর সমভূমিতে কোথাও দাঁড়িয়ো না! পাহাড়-পর্বতে পালিয়ে যাও, তা না হলে তোমরা নিশ্চিহ্ন হয়ে যাবে!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে তাঁহাদিগকে বাহির করিয়া তিনি লোটকে কহিলেন, প্রাণরক্ষার্থ পলায়ন কর, পশ্চাৎ দিকে দৃষ্টি করিও না; এই সমস্ত অঞ্চলের মধ্যেও দাঁড়াইয়া থাকিও না; পর্ব্বতে পলায়ন কর, পাছে বিনষ্ট হও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে তাঁহাদিগকে বাহির করিয়া তিনি লোটকে কহিলেন, প্রাণরক্ষার্থে পলায়ন কর, পশ্চাৎ দিকে দৃষ্টিপাত করিও না; এই সমস্ত অঞ্চলের মধ্যেও দাঁড়াইয়া থাকিও না; পর্বতে পলায়ন কর, পাছে বিনষ্ট হও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সবাইকে বের করে নিয়ে আসবার পর সেই দু’জনের একজন বললেন, “বাঁচতে চাও তো পালাও। পিছনে তাকিয়ো না এবং এই সমভূমির কোন জায়গায় থেমো না। পাহাড়ে পালিয়ে যাও; তা না হলে তোমরাও মারা পড়বে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সবাইকে বের করে নিয়ে আসবার পর সেই দু’জনের একজন বললেন, “বাঁচতে চাও তো পালাও। পিছনে তাকিয়ো না এবং এই সমভূমির কোন জায়গায় থেমো না। পাহাড়ে পালিয়ে যাও; তা না হলে তোমরাও মারা পড়বে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁদের বাইরে নিয়ে এসে স্বর্গদূতদের একজন লোটকে বললেন, প্রাণ বাঁচাতে চাও তো পালাও, পিছনে তাকিও না কিম্বা এই উপত্যকার কোথাও দাঁড়িও না। পাহাড় অঞ্চলে পালিয়ে যাও, তা না হলে ধ্বংস হয়ে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই ঐ দুজন লোট এবং তাঁর পরিবারকে নগরের বাইরে নিয়ে এলেন| তাঁরা নগরের বাইরে চলে এলে সেই দুজন দুতের একজন বললেন, “এবার প্রাণ বাঁচাবার জন্য তোমরা দৌড় দাও! আর পেছনের দিকে তাকাবে না| উপত্যকার কোনও জায়গাতে দাঁড়াবে না| যতক্ষণ না ঐ পর্বতে পৌঁছবে ততক্ষণ শুধুই দৌড়বে| থামলে, নগরের সঙ্গে তোমরাও ধ্বংস হয়ে যাবে!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন তাদেরকে বের করে তিনি লোটকে বললেন, “প্রাণরক্ষার জন্য পালিয়ে যাও! পিছন দিকে দেখ না; অথবা সমতলে যে কোনো জায়গায় থেকো না; পর্বতে পালিয়ে যাও, যাতে বিনষ্ট না হও।”