Genesis 19:2 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে আমার প্রভুরা, আরজ করি, দয়া করে আপনাদের এই গোলামের গৃহে পদার্পণ করুন ও হাত-পা ধুয়ে নিয়ে রাত্রি যাপন করুন; পরে খুব ভোরে উঠে নিজেদের যাত্রাপথে অগ্রসর হবেন। তাঁরা বললেন, না, আমরা চকেই রাত্রি যাপন করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে আমার প্রভুরা,” তিনি বললেন, “দয়া করে আপনাদের এই দাসের বাড়ির দিকে আসুন। আপনারা পা ধুয়ে এখানে রাত কাটাতে পারেন ও তারপর ভোরবেলায় আপনাদের যাত্রাপথে এগিয়ে যান।” “না,” তাঁরা উত্তর দিলেন, “আমরা চকেই রাত কাটাব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে আমার প্রভুরা, দেখুন, বিনয় করি, আপনাদের এই দাসের গৃহে পদার্পণ করিয়া রাত্রি বাস করুন ও পা ধুউন; পরে প্রত্যূষে উঠিয়া স্বযাত্রায় অগ্রসর হইবেন। তাঁহারা কহিলেন, না, আমরা চকেই রাত্রি যাপন করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে আমার প্রভুরা, দেখুন, বিনয় করি, আপনাদের এই দাসের গৃহে পদার্পণ করিয়া রাত্রি বাস করুন ও পা ধুউন; পরে প্রত্যুষে উঠিয়া স্বযাত্রায় অগ্রসর হইবেন। তাঁহারা কহিলেন, না, আমরা চকেই রাত্রি যাপন করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“দেখুন, আর এগিয়ে না গিয়ে আপনারা দয়া করে আপনাদের এই দাসের ঘরে আসুন এবং হাত-পা ধুয়ে নিয়ে রাতটুকু কাটান। খুব ভোরে উঠেই না হয় আবার চলতে শুরু করবেন।” উত্তরে তাঁরা বললেন, “না, আমরা এই শহর-চকেই রাত কাটাব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“দেখুন, আর এগিয়ে না গিয়ে আপনারা দয়া করে আপনাদের এই গোলামের ঘরে আসুন এবং হাত-পা ধুয়ে নিয়ে রাতটুকু কাটান। খুব ভোরে উঠেই না হয় আবার চলতে শুরু করবেন।” জবাবে তাঁরা বললেন, “না, আমরা এই শহর-চকেই রাত কাটাব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু, অনুগ্রহ করে আপনাদের এই দাসের গৃহে পদার্পণ করে রাত্রি যাপন করুন ও পদপ্রক্ষালন করুন, আগামীকাল ভোরে উঠে আপনাদের গন্তব্য পথে যাত্রা করবেন। তাঁরা বললেন, না, আমরা নগরচত্বরে রাত্রি যাপন করব।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি বললেন, “হে আমার প্রভুরা, দেখুন, অনুরোধ করি, আপনাদের এই দাসের বাড়িতে প্রবেশ করুন, রাতে থাকুন ও আপনার পা ধুয়ে নিন; পরে সকালে উঠে নিজের যাত্রায় এগিয়ে যাবেন।” এবং তাঁরা বললেন, “না, আমরা চকেই রাত কাটাব।”