Genesis 19:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখুন, পালাবার জন্য ঐ নগরটি নিকটবর্তী, সেটি ক্ষুদ্র; ওখানে পালাবার অনুমতি দিন, তা হলে আমার প্রাণ বাঁচবে; সেটি কি ক্ষুদ্র নয়?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দেখুন, এখানে কাছাকাছি পালিয়ে যাওয়ার উপযোগী একটি নগর আছে, আর তা ছোটও। আমাকে সেখানে পালিয়ে যেতে দিন—সেটি খুবই ছোটো, তাই না? তবেই তো আমার প্রাণরক্ষা হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখুন, পলায়ন জন্য ঐ নগর নিকটবর্ত্তী, উহা ক্ষুদ্র; ওখানে পলাইবার অনুমতি দিউন, তাহা হইলে আমার প্রাণ বাঁচিবে; উহা কি ক্ষুদ্র নয়?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখুন, পলায়নের জন্য ঐ নগর নিকটবর্তী, উহা ক্ষুদ্র; ওখানে পলাইবার অনুমতি দিন, তাহা হইলে আমার প্রাণ বাঁচিবে; উহা কি ক্ষুদ্র নয়?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দেখুন, পালিয়ে যেতে হলে ঐ ছোট গ্রামটাই তো কাছে। প্রাণ বাঁচাবার জন্য আমাকে ওখানে পালিয়ে যেতে দিন। গ্রামটা মোটেই বড় নয়।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দেখুন, পালিয়ে যেতে হলে ঐ ছোট গ্রামটাই তো কাছে। প্রাণ বাঁচাবার জন্য আমাকে ওখানে পালিয়ে যেতে দিন। গ্রামটা মোটেই বড় নয়।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার চেয়ে কাছের ঐ ছোট নগরটি দেখুন, ওখানে পালিয়ে যাওয়া সহজ। আপনারা আমাকে ওখানে যাওয়ার অনুমতি দিন, তাহলে আমি প্রাণে বাঁচব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দেখুন, এখানে কাছেই একটা খুব ছোট শহর আছে| আমি সেই শহর পর্যন্ত দৌড়ে বেঁচে যেতে পারি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখুন, পালানোর জন্য ঐ শহর কাছাকাছি, ওটা ছোট; ওখানে পালাবার অনুমতি দিন, তা হলে আমার প্রাণ বাঁচবে; ওটা কি ছোট না?”