Genesis 19:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি বললেন, ভাল, আমি এই বিষয়েও তোমার অনুরোধ রক্ষা করলাম। ঐ যে নগরের কথা বললে, আমি সেটি উৎপাটন করবো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি তাঁকে বললেন, “তা বেশ, এই অনুরোধটিও আমি রাখব; যে নগরটির কথা তুমি বললে, আমি সেটি উৎখাত করব না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি কহিলেন, ভাল, আমি এ বিষয়েও তোমার প্রতি অনুগ্রহ করিয়া, ঐ যে নগরের কথা কহিলে, উহা উৎপাটন করিব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি কহিলেন, ভাল, আমি এই বিষয়েও তোমার প্রতি অনুগ্রহ করিয়া, ঐ যে নগরের কথা কহিলে, উহা উৎপাটন করিব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
স্বর্গদূত তাঁকে বললেন, “আমি তোমার এই অনুরোধ রাখলাম। যে গ্রামটার কথা তুমি বললে সেটা আমি ধ্বংস করব না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফেরেশতা তাঁকে বললেন, “আমি তোমার এই অনুরোধ রাখলাম। যে গ্রামটার কথা তুমি বললে সেটা আমি ধ্বংস করব না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই নগরটি সত্যিই ছোট। তিনি বললেন, দেখ, এই বিষয়েও তোমার প্রতি আমরা অনুগ্রহ প্রদর্শন করলাম, যে নগরের কথা তুমি বললে, সেটি ধ্বংস করব না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দূত লোটকে বললেন, “ভালো কথা আমি তোমার অনুরোধ স্বীকার করেছি| আমি তোমাকে সেটা করতে দেব| আমি ঐ শহর ধ্বংস করব না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি বললেন, “ভাল, আমি এ বিষয়েও তোমার প্রতি অনুগ্রহ করছি, ঐ যে নগরের কথা বললে, ওটা ধ্বংস করব না।