Genesis 19:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শীঘ্রই ঐ স্থানে পালিয়ে যাও, কেননা তুমি ঐ স্থানে না পৌঁছানো পর্যন্ত আমি কিছু করতে পারি না। এজন্য সেই স্থানের নাম সোয়র (ক্ষুদ্র) হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তাড়াতাড়ি সেখানে পালিয়ে যাও, কারণ যতক্ষণ না তুমি সেখানে পৌঁছে যাচ্ছ, আমি কিছুই করতে পারব না।” (সেজন্যই নগরটিকে সোয়র নাম দেওয়া হল।)
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শীঘ্রই ঐ স্থানে পলায়ন কর, কেননা তুমি ঐ স্থানে না পঁহুছিলে আমি কিছু করিতে পারি না। এই হেতু সেই স্থানের নাম সোয়র, ক্ষুদ্র হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শীঘ্রই ঐ স্থানে পলায়ন কর, কেননা তুমি ঐ স্থানে না পৌঁছাইলে আমি কিছু করিতে পারি না। এই হেতু সেই স্থানের নাম সোয়র [ক্ষুদ্র] হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তাড়াতাড়ি করে সেখানে পালিয়ে যাও। তুমি সেখানে না পৌঁছানো পর্যন্ত আমি কিছুই করতে পারছি না।” লোটের কথার জন্যই সেই গ্রামটার নাম হল সোয়র (যার মানে “ছোট”)।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তাড়াতাড়ি করে সেখানে পালিয়ে যাও। তুমি সেখানে না পৌঁছানো পর্যন্ত আমি কিছুই করতে পারছি না।” লুতের কথার জন্যই সেই গ্রামটার নাম হল সোয়র (যার মানে “ছোট”)।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি সেখানে তাড়াতাড়ি পালিয়ে যাও, কারণ তুমি সেখানে না পৌঁছানো পর্যন্ত কিছু করতে পারছি না। এই জন্য সেই নগরের নাম হল সোয়ার (ছোট)।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু সেখানে শীঘ্রই দৌড়ে যাও| যতক্ষণ না নিরাপদে ঐ শহরে তুমি পৌঁছোচ্ছ ততক্ষণ সদোম ধ্বংস করতে পারব না|” (ঐ শহরের নাম সোয়র কারণ শহরটি খুব ছোট|)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাড়াতাড়ি! ঐ জায়গায় পালিয়ে যাও, কারণ তুমি ঐ জায়গায় না পৌঁছালে আমি কিছু করতে পারি না।” এই জন্য সেই জায়গার নাম সোয়র অর্থাৎ ক্ষু দ্র হল।