Genesis 19:24 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এমন সময়ে মাবুদ নিজের কাছ থেকে, আসমান থেকে, সাদুমের ও আমুরার উপরে গন্ধক ও আগুন বর্ষিয়ে সেই সমুদয় নগর,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন সদাপ্রভু সদোম ও ঘমোরার উপর—সদাপ্রভুর কাছ থেকে, আকাশ থেকে—জ্বলন্ত গন্ধক বর্ষণ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এমন সময়ে সদাপ্রভু আপনার নিকট হইতে, গগন হইতে, সদোমের ও ঘমোরার উপরে গন্ধক ও অগ্নি বর্ষাইয়া সেই সমুদয় নগর,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এমন সময়ে সদাপ্রভু আপনার নিকট হইতে, গগন হইতে, সদোমের ও ঘমোরার উপরে গন্ধক ও অগ্নি বর্ষাইয়া সেই সমুদয় নগর,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার পরেই সদাপ্রভু স্বর্গের সদাপ্রভুর কাছ থেকে সদোম ও ঘমোরার উপর গন্ধক ও আগুনের বৃষ্টি শুরু করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার পরেই মাবুদ আসমান থেকে সাদুম ও আমুরার উপর গন্ধক ও আগুনের বৃষ্টি শুরু করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একই সময়ে প্রভু সদোম ও ঘমোরা ধ্বংস করা শুরু করলেন| প্রভু আকাশ থেকে আগুন আর জ্বলন্ত গন্ধক বর্ষণ শুরু করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এমন দিনের সদাপ্রভু নিজের কাছ থেকে, আকাশ থেকে, সদোমের ও ঘমোরার ওপরে গন্ধক ও আগুন বর্ষণ করলেন।