Genesis 19:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সমস্ত অঞ্চল, নগরের সমস্ত লোক ও সেই ভূমিতে জাত সমস্ত বস্তু উৎপাটন করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এভাবে তিনি সেই নগরগুলি ও সমগ্র সমতল এলাকা উৎখাত করলেন, ও নগরগুলিতে যত প্রাণী ছিল, সেসব—আর দেশের গাছপালাও ধ্বংস করে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সমস্ত অঞ্চল নগরনিবাসী সকল লোক ও সেই ভূমিতে জাত সমস্ত বস্তু উৎপাটন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সমস্ত অঞ্চল নগর-নিবাসী সকল লোক ও সেই ভূমিতে জাত সমস্ত বস্তু উৎপাটন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি সেই শহর দু’টি, সমস্ত সমভূমিটা, শহরের সমস্ত লোক এবং সেখানকার জমির উপর জন্মেছে এমন সব কিছু ধ্বংস করে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি সেই শহর দু’টি, সমস্ত সমভূমিটা, শহরের সমস্ত লোক এবং সেখানকার জমির উপর জন্মেছে এমন সব কিছু ধ্বংস করে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমগ্র উপত্যকা ও নগরের অধিবাসী সমস্ত লোক এবং ভূমিজাত সমস্ত বস্তু ধ্বংস করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অর্থাৎ‌ প্রভু ঐ নগরগুলি ধ্বংস করলেন| সমস্ত গাছপালা, সমস্ত লোকজন, সমগ্র উপত্যকাটাই প্রভু ধ্বংস করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই সব নগর, সমস্ত অঞ্চল নগরবাসী সব লোক ও সেই ভূমিতে উত্পন্ন সমস্ত বস্তু ধ্বংস করলেন।