Genesis 19:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে সেই অঞ্চলে অবস্থিত সমস্ত নগরের বিনাশকালে আল্লাহ্‌ ইব্রাহিমকে স্মরণ করে, যে যে নগরে লূত বাস করতেন, সেই সেই নগরের উৎপাটনকালে উৎপাটনের মধ্য থেকে লূতকে রক্ষা করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই ঈশ্বর যখন সমতল এলাকার নগরগুলি ধ্বংস করে দিলেন, তখন তিনি অব্রাহামকে স্মরণ করলেন, এবং লোটকে তিনি সেই সর্বনাশ থেকে বের করে আনলেন, যা সেই নগরগুলিকে উৎখাত করে ছেড়েছিল, যেখানে লোট বসবাস করছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে সেই অঞ্চলে স্থিত সমস্ত নগরের বিনাশকালে ঈশ্বর অব্রাহামকে স্মরণ করিয়া, যে যে নগরে লোট বাস করিতেন, সেই সেই নগরের উৎপাটনকালে উৎপাটনের মধ্য হইতে লোটকে প্রেরণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে সেই অঞ্চলে স্থিত সমস্ত নগরের বিনাশকালে ঈশ্বর অব্রাহামকে স্মরণ করিয়া, যে যে নগরে লোট বাস করিতেন, সেই সেই নগরের উৎপাটনকালে উৎপাটনের মধ্য হইতে লোটকে প্রেরণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইভাবে লোট যেখানে বাস করতেন ঈশ্বর সেই সমভূমির শহরগুলো ধ্বংস করবার সময় অব্রাহামের কথা ভেবে লোটকে ঐখানকার বিপদের মাঝখান থেকে সরিয়ে এনেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইভাবে লুত যেখানে বাস করতেন আল্লাহ্‌ সেই সমভূমির শহরগুলো ধ্বংস করবার সময় ইব্রাহিমের কথা ভেবে লুতকে ঐখানকার বিপদের মাঝখান থেকে সরিয়ে এনেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই উপত্যকার সমস্ত নগর ধ্বংস করার সময়, বিশেষ করে লোট যে নগরগুলিতে বাস করেছিলেন সেগুলি ধ্বংস করার সময় ঈশ্বর অব্রাহামের কথা স্মরণ করে লোটকে ধ্বংসের কবল থেকে নিষ্কৃতি দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর উপত্যকার সমস্ত নগর ধ্বংস করলেন| কিন্তু ঈশ্বর ঐ নগরগুলি ধ্বংস করার সময় অব্রাহামের কথা মনে রেখেছিলেন এবং তিনি অব্রাহামের ভ্রাতুষ্পুত্রকে ধ্বংস করেন নি| লোট ঐ উপত্যকার নগরগুলির মধ্যে বাস করছিলেন| কিন্তু নগরগুলি ধ্বংস করার আগে ঈশ্বর লোটকে অন্যত্র পাঠিয়ে দিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে সেই অঞ্চলে অবস্থিত সমস্ত নগরের ধ্বংসের দিনের ঈশ্বর অব্রাহামকে স্মরণ করলেন। যে যে নগরে লোট বাস করতেন, সেই সেই নগরের ধ্বংসের দিনের ধ্বংসের মধ্য থেকে লোটকে পাঠালেন।