Genesis 19:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু লূত অতিশয় আগ্রহ দেখালে তাঁরা তাঁর সঙ্গে গেলেন ও তাঁর গৃহে প্রবেশ করলেন; তাতে তিনি তাঁদের জন্য ভোজ প্রস্তুত করলেন ও খামিহীন রুটি প্রস্তুত করলেন, আর তাঁরা ভোজন করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তিনি এত পীড়াপীড়ি করলেন যে তাঁরা তাঁর সাথে গেলেন ও তাঁর বাড়িতে প্রবেশ করলেন। তিনি তাঁদের জন্য কিছু খাবারদাবার রান্না করলেন ও খামিরবিহীন রুটি সেঁকে দিলেন, ও তাঁরা তা খেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু লোট অতিশয় আগ্রহ দেখাইলে তাঁহারা তাঁহার সঙ্গে গেলেন, ও তাঁহার বাটীতে প্রবেশ করিলেন; তাহাতে তিনি তাঁহাদের জন্য ভোজ প্রস্তুত করিলেন, ও তাড়ীশূন্য রুটী পাক করিলেন, আর তাঁহারা ভোজন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু লোট অতিশয় আগ্রহ দেখাইলে তাঁহারা তাঁহার সঙ্গে গেলেন ও তাঁহার বাটীতে প্রবেশ করিলেন; তাহাতে তিনি তাঁহাদের জন্য ভোজ প্রস্তুত করিলেন, ও তাড়ীশুন্য রুটি পাক করিলেন, আর তাঁহারা ভোজন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু লোট যখন খুব সাধাসাধি করতে লাগলেন তখন তাঁরা তাঁর সংগে গিয়ে তাঁর বাড়ীতে ঢুকলেন। পরে লোট খামিহীন রুটি সেঁকে তাঁদের জন্য একটা ভোজের আয়োজন করলেন, আর তাঁরাও খাওয়া-দাওয়া করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু লুত যখন খুব সাধাসাধি করতে লাগলেন তখন তাঁরা তাঁর সংগে গিয়ে তাঁর বাড়ীতে ঢুকলেন। পরে লুত খামিহীন রুটি সেঁকে তাঁদের জন্য একটা মেজবানীর আয়োজন করলেন, আর তাঁরাও খাওয়া-দাওয়া করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু লোট খুব অনুনয় বিনয় করায় তাঁরা তাঁর সঙ্গে গেলেন ও তাঁর বাড়িতে আতিথ্য গ্রহণ করলেন। লোট খামির ছাড়াই রুটি তৈরী করে তাঁদের জন্য ভোজের আয়োজন করলেন এবং তাঁরা সেই খাদ্য গ্রহণ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু লোট নিজের বাড়ীতে তাঁদের নিয়ে যাওয়ার জন্যে পীড়াপীড়ি করতে লাগলেন| তাই দূতরা শেষ পর্যন্ত লোটের বাড়ীতে থেকে রাজী হলেন| তাঁরা লোটের বাড়ীতে গেলেন| লোট তাঁদের কিছু পানীয় দিলেন| লোট তাঁদের রুটি বানিয়ে দিলেন এবং তাঁরা সেই রুটি খেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু লোট অতিরিক্ত আগ্রহ দেখাবার পর, তাঁরা তাঁর সঙ্গে গেলেন ও তাঁর বাড়িতে প্রবেশ করলেন; তাতে তিনি তাঁদের জন্য খাবার তৈরী করলেন ও তাড়ীশূন্য রুটি তৈরী করলেন, আর তাঁরা ভোজন করলেন।