Genesis 19:30 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে লূত ও তাঁর দু’টি কন্যা সোয়র থেকে পর্বতে উঠে গিয়ে সেখানে থাকলেন; কেননা তিনি সোয়রে বাস করতে ভয় পেলেন, আর তিনি ও তাঁর সেই দুই কন্যা গুহার মধ্যে বাস করতে লাগলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লোট ও তাঁর দুই মেয়ে সোয়র ছেড়ে পাহাড়-পর্বতের উপর বসতি স্থাপন করলেন, কারণ সোয়রে থাকতে তিনি ভয় পেয়েছিলেন। তিনি ও তাঁর দুই মেয়ে একটি গুহাতে বসবাস করছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে লোট ও তাঁহার দুইটী কন্যা সোয়র হইতে পর্ব্বতে উঠিয়া গিয়া তথায় থাকিলেন; কেননা তিনি সোয়রে বাস করিতে ভয় করিলেন আর তিনি ও তাঁহার সেই দুই কন্যা গুহামধ্যে বসতি করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে লোট ও তাঁহার দুইটি কন্যা সোয়র হইতে পর্বতে উঠিয়া গিয়া তথায় থাকিলেন; কেননা তিনি সোয়রে বাস করিতে ভয় করিলেন, আর তিনি ও তাঁহার সেই দুই কন্যা গুহার মধ্যে বসতি করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সোয়রে থাকতে সাহস হল না বলে লোট তাঁর মেয়ে দু’টিকে নিয়ে সেখান থেকে বের হয়ে পাহাড়ী এলাকায় চলে গেলেন। সেখানে একটা গুহায় তাঁরা থাকতে লাগলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সোয়রে থাকতে সাহস হল না বলে লুত তাঁর মেয়ে দু’টিকে নিয়ে সেখান থেকে বের হয়ে পাহাড়ী এলাকায় চলে গেলেন। সেখানে একটা গুহায় তাঁরা থাকতে লাগলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লোট তাঁর কন্যা দুটিকে সঙ্গে নিয়ে সোয়ার থেকে পাহাড়ী অঞ্চলে গিয়ে বাস করতে লাগলেন। সোয়ারে বসবাস করতে লোট ভয় পেলেন, তাই তিনি তাঁর দুই কন্যাকে নিয়ে পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সোয়রে বাস করতে লোটের ভয় করছিল| তাই তিনি ও তাঁর দুই মেয়ে পর্বতে বাস করতে চলে গেলেন| সেখানে তাঁরা একটা গুহার মধ্যে বাস করতে লাগলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে লোট ও তাঁর দুটি মেয়েকে নিয়ে সোয়র থেকে পর্বতে উঠে গিয়ে সেখানে থাকলেন; কারণ তিনি সোয়রে বাস করতে ভয় পেলেন আর তিনি ও তাঁর সেই দুই মেয়ে গুহার মধ্যে বাস করলেন।