Genesis 19:32 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এসো, আমরা পিতাকে আঙ্গুর-রস পান করিয়ে তাঁর সঙ্গে শয়ন করি, এভাবে পিতার বংশ রক্ষা করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আয়, আমাদের বাবাকে দ্রাক্ষারস পান করাই ও পরে তাঁর সাথে সহবাস করি এবং আমাদের বাবার মাধ্যমে আমাদের পারিবারিক বংশধারা এগিয়ে নিয়ে যাই।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আইস, আমরা পিতাকে দ্রাক্ষারস পান করাইয়া তাঁহার সহিত শয়ন করি, এইরূপে পিতার বংশ রক্ষা করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আইস, আমরা পিতাকে দ্রাক্ষারস পান করাইয়া তাঁহার সহিত শয়ন করি, এইরূপে পিতার বংশ রক্ষা করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
চল, আমরা আমাদের বাবাকে আংগুর-রস খাইয়ে মাতাল করে তাঁর কাছে যাই। তাতে বাবার মধ্য দিয়ে আমরা আমাদের বংশ রক্ষা করতে পারব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
চল, আমরা আমাদের বাবাকে আংগুর-রস খাইয়ে মাতাল করে তাঁর কাছে যাই। তাতে বাবার মধ্য দিয়ে আমরা আমাদের বংশ রক্ষা করতে পারব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুতরাং এস, আমরা পিতাকে দ্রাক্ষারসের সুরা খাওয়াই ও তাঁর সঙ্গে সহবাস করি, তা হলে আমরা আমাদের পৈতৃক বংশ রক্ষা করতে পারব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই আমরা পিতাকে প্রচুর দ্রাক্ষারস পান করিয়ে বেহুঁশ করিয়ে দেব| তারপর তাঁর সঙ্গে আমরা যৌনসঙ্গম করব| আমাদের পরিবার রক্ষা করার জন্য আমরা এইভাবে আমাদের পিতার সাহায্য নেব!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এস, আমরা বাবাকে আঙ্গুর রস পান করিয়ে তাঁর সঙ্গে শয়ন করি, এই ভাবে আমরা বাবার বংশ বৃদ্ধি করি।”