Genesis 19:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তাঁদের শুতে যাবার আগে ঐ নগরের পুরুষেরা, সাদুমের আবাল বৃদ্ধ সমস্ত লোক চতুর্দিক থেকে এসে তাঁর বাড়ি ঘেরাও করলো এবং লূতকে ডেকে বললো,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁরা শুতে যাওয়ার আগে, সদোম নগরের সবদিক থেকে লোকজন এসে—যুবকেরা ও বৃদ্ধেরা—সবাই বাড়িটি ঘিরে ধরল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাঁহাদের শয়নের পূর্ব্বে ঐ নগরের পুরুষেরা, সদোমের আবাল বৃদ্ধ সমস্ত লোক চতুর্দ্দিক্‌ হইতে আসিয়া তাঁহার বাটী ঘেরিল, এবং লোটকে ডাকিয়া কহিল,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাঁহাদের শয়নের পূর্বে ঐ নগরের পুরুষেরা, সদোমের আবাল বৃদ্ধ সমস্ত লোক চতুর্দিক হইতে আসিয়া তাঁহার বাটী ঘেরাও করিল, এবং লোটকে ডাকিয়া কহিল,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তাঁরা শুতে যাবার আগেই সদোম শহরের সব জোয়ান ও বুড়োরা এসে বাড়ীটা ঘেরাও করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তাঁরা শুতে যাবার আগেই সাদুম শহরের সব জোয়ান ও বুড়োরা এসে বাড়ীটা ঘেরাও করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তাঁরা শয্যাগ্রহণ করার আগেই সদোম নগরের আবালবৃদ্ধ জনতা এসে লোটের বাড়ি ঘেরাও করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেদিন সন্ধ্যায় ঘুমোতে যাওয়ার ঠিক আগে, নগরের নানা প্রান্ত থেকে নানা বয়সের বহু লোক লোটের বাড়িতে এল| সদোমের সেইসব লোকেরা লোটের বাড়ী ঘিরে ফেলল এবং লোটকে চিৎকার করে ডাকতে লাগল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তাঁদের শোয়ার আগে ঐ নগরের পুরুষেরা, সদোমের যুবক ও বৃদ্ধ সমস্ত লোক চারদিক থেকে এসে তাঁর বাড়ি ঘিরে ফেলল