Genesis 19:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আজ রাতে যে দুই ব্যক্তি তোমার বাড়িতে আসল তারা কোথায়? তাদেরকে বের করে আমাদের কাছে আন, আমরা তাদের পরিচয় নেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা লোটকে ডেকে বলল, “আজ রাতে যে লোকেরা তোমার কাছে এসেছে, তারা কোথায়? তাদের আমাদের কাছে বের করে নিয়ে এসো, যেন আমরা তাদের সঙ্গে যৌনসঙ্গম করতে পারি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অদ্য রাত্রিতে যে দুই ব্যক্তি তোমার বাটীতে আসিল, তাহারা কোথায়? তাহাদিগকে বাহির করিয়া আমাদের নিকটে আন, আমরা তাহাদের পরিচয় লইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অদ্য রাত্রিতে যে দুই ব্যক্তি তোমার বাটীতে আসিল তাহারা কোথায়? তাহাদিগকে বাহির করিয়া আমাদের নিকটে আন, আমরা তাহাদের পরিচয় লইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা লোটকে ডেকে বলল, “আজ রাতে যে দু’জন লোক তোমার এখানে এসেছে তারা কোথায়? তাদের বের করে আমাদের কাছে নিয়ে এস। আমরা ঐ দু’জন পুরুষের সংগে ব্যভিচার করব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা লুতকে ডেকে বলল, “আজ রাতে যে দু’জন লোক তোমার এখানে এসেছে তারা কোথায়? তাদের বের করে আমাদের কাছে নিয়ে এস। আমরা ঐ দু’জন পুরুষের সংগে জেনা করব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা লোটকে ডেকে বলল, তোমার বাড়িতে আজ রাতে যে দুজন লোক এসেছে তারা কোথায়? তাদের বের করে আমাদের কাছে নিয়ে এস, আমরা তাদের সম্ভোগ করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা বলল, “আজ সন্ধ্যায় যারা এসেছে, কোথায় তারা? তাদের বাইরে নিয়ে এস–আমরা তাদের সাথে যৌন সহবাস করতে চাই|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা লোটকে ডেকে বলল, “আজ রাত্রে যে দুজন লোক তোমার বাড়িতে আসল, তারা কোথায়? তাদেরকে বার করে আমাদের কাছে আন, আমরা তাদের পরিচয় নেব।”