Genesis 2:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আদম বললেন, এবার হয়েছে; ইনি আমার অস্থির অস্থি ও মাংসের মাংস; এঁর নাম হবে নারী, কেননা ইনি নর থেকে গৃহীত হয়েছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মানুষটি বললেন, “এখন এই আমার অস্থির অস্থি ও আমার মাংসের মাংস; এর নাম হবে ‘নারী,’ কারণ একে নর থেকে নেওয়া হয়েছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন আদম কহিলেন, এবার [হইয়াছে]; ইনি আমার অস্থির অস্থি ও মাংসের মাংস; ইহাঁর নাম নারী হইবে, কেননা ইনি নর হইতে গৃহীত হইয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন আদম কহিলেন, এইবার [হইয়াছে]; ইনি আমার অস্থির অস্থি ও মাংসের মাংস; ইঁহার নাম নারী হইবে, কেননা ইনি নর হইতে গৃহীত হইয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁকে দেখে আদম বললেন, “এবার হয়েছে। এঁর হাড়-মাংস আমার হাড়-মাংস থেকেই তৈরী। পুরুষ লোকের দেহের মধ্য থেকে তুলে নেওয়া হয়েছে বলে এঁকে স্ত্রীলোক বলা হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁকে দেখে আদম বললেন, “এবার হয়েছে। এঁর হাড়-মাংস আমার হাড়-মাংস থেকেই তৈরী। পুরুষ লোকের শরীরের মধ্য থেকে তুলে নেওয়া হয়েছে বলে এঁকে স্ত্রীলোক বলা হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আদম তখন বললেন, এবার আমি পেলাম তাকে যে আমার একান্ত আপন, আমারই অস্থি থেকে যার উদ্ভব! সম্ভূতা সে নরের সত্তা থেকে নারী হবে তার নাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং সেই মানুষটি বলল, “অবশেষে আমার সদৃশ একজন হল| আমার পাঁজরা থেকে তার হাড়, আর আমার শরীর থেকে তার দেহ তৈরী হয়েছে| যেহেতু নর থেকে তার সৃষ্টি হয়েছে, সেহেতু “নারী” বলে এর পরিচয় হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন আদম বললেন, “এবার [হয়েছে]; ইনি আমার অস্থির অস্থি ও মাংসের মাংস; এর নাম নারী হবে, কারণ ইনি মানুষ থেকে গৃহীত হয়েছেন।”