Genesis 20:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইব্রাহিম সেই স্থান থেকে দক্ষিণ দেশে যাত্রা করে কাদেশ ও শূরের মধ্যস্থানে থাকলেন ও গরারে প্রবাস করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এমতাবস্থায় অব্রাহাম সেখান থেকে নেগেভ অঞ্চলের দিকে এগিয়ে গিয়ে কাদেশ ও শূরের মাঝখানে বসবাস করলেন। কিছুকাল তিনি গরারে থেকে গেলেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অব্রাহাম তথা হইতে দক্ষিণ দেশে যাত্রা করিয়া কাদেশ ও শূরের মধ্যস্থানে থাকিলেন, ও গরারে প্রবাস করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অব্রাহাম তথা হইতে দক্ষিণ দেশে যাত্রা করিয়া কাদেশ ও শূরের মধ্যস্থানে থাকিলেন, ও গরারে প্রবাস করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে অব্রাহাম মম্রি থেকে নেগেভ নামে দক্ষিণের মরু-এলাকার দিকে চলে গেলেন। সেখানে তিনি কাদেশ শহর আর শূরের মাঝামাঝি একটা জায়গায় বাস করতে লাগলেন। সেখান থেকে তিনি কিছু দিনের জন্য গরার শহরে গিয়ে রইলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে ইব্রাহিম মম্রি থেকে নেগেভ নামে দক্ষিণের মরুভূমির দিকে চলে গেলেন। সেখানে তিনি কাদেশ শহর আর শূরের মাঝামাঝি একটা জায়গায় বাস করতে লাগলেন। সেখান থেকে তিনি কিছু দিনের জন্য গরার শহরে গিয়ে রইলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে অব্রাহাম মাম্রে থেকে দক্ষিণে নেগেব অঞ্চলে রওনা হলেন। তিনি কাদেশ ও শূর-এর মাঝামাঝি অঞ্চলে এসে বাস করতে লাগলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অব্রাহাম পূর্বের বাসস্থান ত্যাগ করে নেগেভে গেলেন| তিনি কাদেশ এবং শূরের মধ্যবর্তী গরার নগরে বাস করা শুরু করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর অব্রাহাম সেখান থেকে দক্ষিণ দেশে যাত্রা করে কাদেশ ও শূরের মাঝখানে থাকলেন ও গবারে বাস করলেন।