Genesis 20:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আবিমালেক ইব্রাহিমকে আরও বললেন, আপনি কি চিন্তা করে এমন কাজ করলেন?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর অবীমেলক অব্রাহামকে জিজ্ঞাসা করলেন, “কেন আপনি এরকম করতে গেলেন?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অবীমেলক অব্রাহামকে আরও কহিলেন, আপনি কি দেখিয়াছিলেন যে, এমন কর্ম্ম করিলেন?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অবীমেলক অব্রাহামকে আরও কহিলেন, আপনি কি দেখিয়াছিলেন যে, এমন কর্ম করিলেন?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অবীমেলক আরও বললেন, “আপনি কি মনে করে এই কাজ করলেন?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আবিমালেক আরও বললেন, “আপনি কি মনে করে এই কাজ করলেন?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অব্রাহাম বললেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনি কিসের ভয় পাচ্ছিলেন? কেন আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার করলেন?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অবীমেলক অব্রাহামকে বললেন, “আপনি কি দেখেছিলেন যে, এমন কাজ করলেন?”