Genesis 20:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইব্রাহিম বললেন, আমি ভেবেছিলাম, এই স্থানের লোকদের আল্লাহ্‌ভয় নেই, অতএব এরা আমার স্ত্রীর লোভে আমাকে হত্যা করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অব্রাহাম উত্তর দিলেন, “আমি মনে করেছিলাম, ‘নিঃসন্দেহে এখানে মানুষের মনে ঈশ্বরভয় নেই, আর তারা আমার স্ত্রীর কারণে আমাকে হত্যা করবে।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন অব্রাহাম কহিলেন, আমি ভাবিয়াছিলাম, এই স্থানে আদবে ঈশ্বর-ভয় নাই, অতএব ইহারা আমার স্ত্রীর লোভে আমাকে বধ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন অব্রাহাম কহিলেন, আমি ভাবিয়াছিলাম, এই স্থানে আদবে ঈশ্বর-ভয় নাই, অতএব ইহারা আমার স্ত্রীর লোভে আমাকে বধ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে অব্রাহাম বললেন, “আমি ভেবেছিলাম, এই জায়গার লোকদের ঈশ্বর-ভয় বলে কিছু নেই। কাজেই আমার স্ত্রীকে পাবার জন্য তারা হয়তো আমাকে মেরে ফেলবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে ইব্রাহিম বললেন, “আমি ভেবেছিলাম, এই জায়গার লোকদের আল্লাহ্‌র প্রতি ভয় বলে কিছু নেই। কাজেই আমার স্ত্রীকে পাবার জন্য তারা হয়তো আমাকে হত্যা করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি ভেবেছিলাম যে এখানে কেউ ঈশ্বরকে সম্ভ্রম করে না, তাই হয়তো এখানকার লোকেরা আমার স্ত্রীর লোভে আমাকে হত্যা করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন অব্রাহাম বললেন, “আমি ভয় পেয়েছিলাম| আমি ভেবেছিলাম, এখানে কেউ বোধহয় ঈশ্বরকে শ্রদ্ধা করে না| তাই ভেবেছিলাম, সারাকে পাওয়ার জন্যে আমাকে কেউ হত্যা করতেও পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন অব্রাহাম বললেন, “আমি ভেবেছিলাম, এই জায়গায় নিশ্চয় ঈশ্বর ভয় নেই, তাই এরা হয়তো আমার স্ত্রীর লোভে আমাকে হত্যা করবে।