Genesis 20:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সে আমার বোন এই কথাও সত্যি বটে; কেননা সে আমার পিতৃকন্যা, কিন্তু মাতৃকন্যা নয়, পরে আমার স্ত্রী হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এছাড়াও, এ সত্যিই আমার বোন, আমার বাবার মেয়ে হলেও সে আমার মায়ের মেয়ে নয়; পরে সে আমার স্ত্রী হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সে আমার ভগিনী, ইহাও সত্য বটে; কেননা সে আমার পিতৃকন্যা, কিন্তু মাতৃকন্যা নহে, পরে আমার ভার্য্যা হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সে আমার ভগিনী, ইহাও সত্য বটে; কেননা সে আমার পিতৃকন্যা, কিন্তু মাতৃকন্যা নহে, পরে আমার স্ত্রী হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তা ছাড়া সে আমার বোনও বটে, কারণ মা আলাদা হলেও আমরা দু’জন একই বাবার সন্তান, যদিও এখন সে আমার স্ত্রী।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তা ছাড়া সে আমার বোনও বটে, কারণ মা আলাদা হলেও আমরা দু’জন একই পিতার সন্তান, যদিও এখন সে আমার স্ত্রী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর তাছাড়া সে আমার বোন একথাও সত্য, কারণ সে আমার পিতার কন্যা, কিন্তু মাতার গর্ভজাত নয়। পরে সে আমার স্ত্রী হয়েছে। ঈশ্বর যখন আমাকে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সারা আমার স্ত্রী, আবার আমার বোনও বটে| সারা আমার পিতার কন্যা বটে, কিন্তু আমার মাতার কন্যা নয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সে অবশ্যই আমার বোন, সে আমার বাবার মেয়ে কিন্তু মায়ের নয়, পরে আমার স্ত্রী হল।