Genesis 20:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যখন আল্লাহ্‌ আমাকে পৈতৃক বাসভূমি থেকে বের করে এনেছিলেন, তখন আমি তাকে বলেছিলাম, আমার প্রতি তোমার এই দয়া করতে হবে, আমরা যে যে স্থানে যাব, সেই সেই স্থানে তুমি আমার বিষয়ে বলো, এই আমার ভাই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর ঈশ্বর যখন আমার পিতৃগৃহ ছাড়তে আমাকে বাধ্য করেছিলেন, তখন আমি একে বলেছিলাম, ‘এভাবেই তুমি আমার প্রতি তোমার ভালোবাসা প্রকাশ করতে পারবে: আমরা যেখানে যেখানে যাব, আমার বিষয়ে তুমি বলবে, “উনি আমার দাদা।” ’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যখন ঈশ্বর আমাকে পৈতৃক বাটী হইতে ভ্রমণ করাইয়াছিলেন, তখন আমি তাহাকে বলিয়াছিলাম, আমার প্রতি তোমার এই দয়া করিতে হইবে, আমরা যে যে স্থানে যাইব, সেই সেই স্থানে তুমি আমার বিষয়ে বলিও, এ আমার ভ্রাতা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যখন ঈশ্বর আমাকে পৈতৃক বাটী হইতে ভ্রমণ করাইয়াছিলেন, তখন আমি তাহাকে বলিয়াছিলাম, আমার প্রতি তোমার এই দয়া করিতে হইবে, আমরা যে যে স্থানে যাইব, সেই সেই স্থানে তুমি আমার বিষয়ে বলিও, এ আমার ভ্রাতা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর যখন আমাকে আমার বাবার বাড়ী থেকে বের করে আনলেন তখন আমি আমার স্ত্রীকে বলেছিলাম, ‘তুমি যে আমাকে ভালবাস তা এইভাবে দেখিয়ো। আমরা যেখানেই যাই না কেন, তুমি আমাকে তোমার ভাই বলে পরিচয় দিয়ো।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌ যখন আমাকে আমার পিতার বাড়ী থেকে বের করে আনলেন তখন আমি আমার স্ত্রীকে বলেছিলাম, ‘তুমি যে আমাকে ভালবাস তা এইভাবে দেখিয়ো। আমরা যেখানেই যাই না কেন, তুমি আমাকে তোমার ভাই বলে পরিচয় দিয়ো।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পৈতৃক বাসভূমি থেকে বার করে আনলেন তখন আমি তাকে বলেছিলাম, আমার প্রতি এই অনুগ্রহটুকু করবে, যে আমরা যেখানেই যাই না কেন, সেখানে তুমি আমাকে তোমার ভাই বলে পরিচয় দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর আমাকে পিতৃগৃহ থেকে দূরে কোথাও নিয়ে যাচ্ছেন| ঈশ্বর আমাকে অনেক দেশে নিয়ে গেছেন| যখন এরকম হল তখন আমি সারাকে বললাম, ‘আমার জন্য কিছু করো; যেখানেই আমরা যাব, সবাইকে বলবে যে তুমি আমার বোন|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন ঈশ্বর আমাকে বাবার বাড়ি ছেড়ে যেতে বলেছিলেন তখন আমি তাকে বলেছিলাম, তুমি আমার প্রতি তোমার এই দয়া করতে হবে, আমরা যে সমস্ত জায়গায় যাব আমার সম্মন্ধে বলবে, এ আমার ভাই।”