Genesis 20:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আবিমালেক ভেড়া, গরু ও গোলাম-বাঁদী আনিয়ে ইব্রাহিমকে দান করলেন এবং তাঁর স্ত্রী সারাকেও ফিরিয়ে দিলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন অবীমেলক মেষ ও গবাদি পশুপাল এবং ক্রীতদাস ও দাসীদের এনে অব্রাহামকে দিলেন, আর তাঁর স্ত্রী সারাকেও তিনি তাঁর কাছে ফিরিয়ে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন অবীমেলক মেষ, গোরু ও দাসদাসী আনাইয়া অব্রাহামকে দান করিলেন, এবং তাঁহার স্ত্রী সারাকেও ফিরাইয়া দিলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন অবীমেলক মেষ, গরু ও দাস-দাসী আনাইয়া অব্রাহামকে দান করিলেন, এবং তাঁহার স্ত্রী সারাকেও ফিরাইয়া দিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর অবীমেলক কতগুলো ভেড়া, গরু এবং দাস-দাসী অব্রাহামকে দিলেন, আর সেই সংগে তাঁর স্ত্রী সারাকেও তাঁর কাছে ফিরিয়ে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর আবিমালেক কতগুলো ভেড়া, গরু এবং গোলাম ও বাঁদী ইব্রাহিমকে দিলেন, আর সেই সংগে তাঁর স্ত্রী সারাকেও তাঁর কাছে ফিরিয়ে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অবিমেলক তখন অব্রাহামকে গরু, ভেড়া ও দাসদাসী দান করলেন এবং তাঁর স্ত্রী সারাকেও ফিরিয়ে দিলেন। অবিমেলক বললেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন অবীমেলক আসল ব্যাপারটা বুঝলেন| তাই অবীমেলক অব্রাহামের হাতে সারাকে ফিরিয়ে দিলেন| সেই সঙ্গে অবীমেলক অব্রাহামকে কিছু দাস, মেষ ও গবাদি পশুও দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন অবীমেলক ভেড়া, গরু ও দাস দাসী এনে অব্রাহামকে দান করলেন এবং তাঁর স্ত্রী সারাকেও ফিরিয়ে দিলেন;