Genesis 20:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি সারাকে বললেন, দেখুন আমি আপনার ভাইকে এক হাজার থান রূপা দিলাম; দেখুন, আপনার সমস্ত সঙ্গীর কাছে প্রমাণিত হল যে, আপনি কোন দোষ করেন নি; সকল বিষয়ে আপনার বিচার নিষ্পত্তি হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সারাকে তিনি বললেন, “আমি আপনার দাদাকে 1,000 শেকল রুপো দিচ্ছি। যারা আপনার সাথে আছে, তাদের সামনেই আপনার বিরুদ্ধে করা অন্যায়ের ক্ষতিপূরণস্বরূপ আমি এটি দিচ্ছি; আপনার সব দোষ খণ্ডন হল।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি সারাকে কহিলেন, দেখুন, আমি আপনার ভ্রাতাকে সহস্র থান রৌপ্য দিলাম; দেখুন, আপনার সঙ্গী সকলের নিকটে তাহা আপনার চক্ষুর আবরণস্বরূপ; সকল বিষয়ে আপনার বিচার নিষ্পত্তি হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি সারাকে কহিলেন, দেখুন আমি আপনার ভ্রাতাকে সহস্র থান রৌপ্য দিলাম; দেখুন, আপনার সঙ্গী সকলের নিকটে তাহা আপনার চক্ষুর আবরণস্বরূপ; সকল বিষয়ে আপনার বিচার নিষপত্তি হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তিনি সারাকে বললেন, “দেখুন, আমি আপনার প্রতি যে অন্যায় করেছি তা আপনার সব লোকদের সামনে যেন ঢাকা পড়ে যায় সেইজন্য আপনার ভাইকে এক হাজার রূপার টুকরা দিচ্ছি। এতে সকলের সামনেই প্রমাণ হবে যে, আপনি কোন দোষ করেন নি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তিনি সারাকে বললেন, “দেখুন, আমি আপনার প্রতি যে অন্যায় করেছি তা আপনার সব লোকদের সামনে যেন ঢাকা পড়ে যায় সেইজন্য আপনার ভাইকে এক হাজার রূপার টুকরা দিচ্ছি। এতে সকলের সামনেই প্রমাণ হবে যে, আপনি কোন দোষ করেন নি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপনার আত্মীয় স্বজন সকলের কাছে প্রমাণিত হোক যে আপনি নির্দোষ! আপনি যে কোন অপরাধ করেন নি, একথা সকলে জানুক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর অবীমেলক সারাকে বললেন, “তোমার ভাই অব্রাহামকে আমি 1200 রৌপ্যমুদ্রা দিয়েছি| যা কিছু ঘটেছে সেসবের জন্যে আমি দুঃখিত এটা বোঝাতেই এই রৌপ্যমুদ্রা| সবাই জানুক যে আমি ন্যায় মেনে কাজ করেছি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি সারাকে বললেন, “দেখুন, আমি আপনার ভাইকে হাজার টুকরো রূপা দিলাম; দেখুন, আপনার সঙ্গী সকলের কাছে তা আপনার চোখের আবরণ স্বরূপ; সব বিষয়ে আপনার বিচার নিষ্পত্তি হল।”