Genesis 20:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইব্রাহিম আল্লাহ্‌র কাছে মুনাজাত করলেন, আর আল্লাহ্‌ আবিমালেককে ও তাঁর স্ত্রীকে ও তাঁর বাঁদীদেরকে সুস্থ করলেন; তাতে তারা আবার প্রসব করার ক্ষমতা ফিরে পেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন অব্রাহাম ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন এবং ঈশ্বর অবীমেলককে, তাঁর স্ত্রীকে ও তাঁর ক্রীতদাসীদের সুস্থ করে দিলেন যেন তারা আবার সন্তান লাভ করতে পারে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে অব্রাহাম ঈশ্বেরর কাছে প্রার্থনা করিলেন, আর ঈশ্বর অবীমেলককে ও তাঁহার স্ত্রীকে ও তাঁহার দাসীগণকে সুস্থ করিলেন; তাহাতে তাহারা প্রসব করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে অব্রাহাম ঈশ্বরের কাছে প্রার্থনা করিলেন, আর ঈশ্বর অবীমেলককে ও তাঁহার স্ত্রীকে ও তাঁহার দাসীগণকে সুস্থ করিলেন; তাহাতে তাহারা প্রসব করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর অব্রাহাম ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন। তাতে ঈশ্বর অবীমেলক, তাঁর স্ত্রী এবং তাঁর অন্যান্য স্ত্রীলোকদের সুস্থ করলেন। এতে তাঁরা সন্তান লাভের ক্ষমতা ফিরে পেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর ইব্রাহিম আল্লাহ্‌র কাছে মুনাজাত করলেন। তাতে আল্লাহ্‌ আবিমালেক, তাঁর স্ত্রী এবং তাঁর অন্যান্য স্ত্রীলোকদের সুস্থ করলেন। এতে তাঁরা সন্তান লাভের ক্ষমতা ফিরে পেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন অব্রাহাম ঈশ্বরের কাছে বিনতি জানালেন আর ঈশ্বর অবিমেলক, তাঁর স্ত্রী ও দাসীদের সুস্থ করে দিলেন এবং তাঁরা সন্তান ধারণের ক্ষমতা লাভ করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অবীমেলকের পরিবারের সমস্ত নারীর গর্ভধারণের ক্ষমতা প্রভু হরণ করেছিলেন| অবীমেলক সারাকে অধিকার করেছিলেন বলে প্রভু এই কাজ করেছিলেন| কিন্তু অব্রাহাম ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন এবং ঈশ্বর অবীমেলক, অবীমেলকের স্ত্রী ও দাসীদের সন্তানের জন্ম দেওয়ার ক্ষমতা ফিরিয়ে দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে অব্রাহাম ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন, আর ঈশ্বর অবীমেলককে ও তাঁর স্ত্রীকে ও তাঁর দাসীদেরকে সুস্থ করলেন; তাতে তারা প্রসব করল।