Genesis 20:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইব্রাহিম তাঁর স্ত্রী সারার বিষয়ে বললেন, এ আমার বোন; তাতে গরারের বাদশাহ্ আবিমালেক লোক পাঠিয়ে সারাকে গ্রহণ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর সেখানে অব্রাহাম তাঁর স্ত্রী সারার বিষয়ে বললেন, “এ আমার বোন।” তখন গরারের রাজা অবীমেলক লোক পাঠিয়ে সারাকে তুলে আনলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অব্রাহাম আপন স্ত্রী সারার বিষয়ে কহিলেন, এ আমার ভগিনী; তাহাতে গরারের রাজা অবীমেলক লোক পাঠাইয়া সারাকে গ্রহণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অব্রাহাম আপন স্ত্রী সারার বিষয়ে কহিলেন, এ আমার ভগিনী; তাহাতে গরারের রাজা অবীমেলক লোক পাঠাইয়া সারাকে গ্রহণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেখানে তিনি তাঁর স্ত্রী সারাকে আবার নিজের বোন বলে পরিচয় দিলেন। সেইজন্য সেখানকার রাজা অবীমেলক লোক পাঠিয়ে সারাকে নিজের কাছে নিয়ে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেখানে তিনি তাঁর স্ত্রী সারাকে আবার নিজের বোন বলে পরিচয় দিলেন। সেইজন্য সেখানকার বাদশাহ্ আবিমালেক লোক পাঠিয়ে সারাকে নিজের কাছে নিয়ে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গেরার অঞ্চলে প্রবাসকালে অব্রাহাম তাঁর স্ত্রী সারার পরিচয় দিলেন নিজের বোন বলে। তাই গেরারের রাজা অবিমেলক লোক পাঠিয়ে সারাকে নিজের কাছে নিয়ে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গরারে বাস করার সময় অব্রাহাম সবাইকে বললেন যে সারা তাঁর বোন| গরারের রাজা অবীমেলক সে কথা শুনলেন| অবীমেলক সারাকে কামনা করলেন, তাই সারাকে নিয়ে আসার জন্য কয়েকজন ভৃত্যকে পাঠালেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর অব্রাহাম নিজের স্ত্রী সারার বিষয়ে বললেন, “এ আমার বোন” তাতে গবারের রাজা অবীমেলক লোক পাঠিয়ে সারাকে গ্রহণ করলেন।