Genesis 20:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু রাতে আল্লাহ্ স্বপ্নযোগে আবিমালেকের কাছে এসে বললেন, দেখ, ঐ যে নারীকে গ্রহণ করেছ, তার জন্য তুমি মৃত্যুর পাত্র, কেননা সে এক ব্যক্তির স্ত্রী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু একদিন রাতে ঈশ্বর স্বপ্নে অবীমেলককে দর্শন দিয়ে তাঁকে বললেন, “যে মহিলাটিকে তুমি নিয়ে এসেছ, তার জন্য তুমি মৃত্যুর পাত্র হয়ে গিয়েছ; সে এক বিবাহিত মহিলা।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু রাত্রিতে ঈশ্বর স্বপ্নযোগে অবীমেলকের নিকটে আসিয়া কহিলেন, দেখ, ঐ যে নারীকে গ্রহণ করিয়াছ, তাহার জন্য তুমি মৃত্যুর পাত্র, কেননা সে এক ব্যক্তির স্ত্রী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু রাত্রিতে ঈশ্বর স্বপ্নযোগে অবীমেলকের নিকটে আসিয়া কহিলেন, দেখ, ঐ যে নারীকে গ্রহণ করিয়াছ, তাহার জন্য তুমি মৃত্যুর পাত্র, কেননা সে এক ব্যক্তির স্ত্রী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু রাতের বেলা ঈশ্বর অবীমেলককে স্বপ্নে দেখা দিয়ে বললেন, “যে স্ত্রীলোকটিকে তুমি নিয়ে এসেছ, তার স্বামী আছে। তাকে নিয়ে আসবার দরুন তুমি মৃত্যুর মুখোমুখি হয়ে আছ।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু রাতের বেলা আল্লাহ্ আবিমালেককে স্বপ্নে দেখা দিয়ে বললেন, “যে স্ত্রীলোকটিকে তুমি নিয়ে এসেছ, তার স্বামী আছে। তাকে নিয়ে আসবার দরুন তুমি মৃত্যুর মুখোমুখি হয়ে আছ।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু রাত্রে ঈশ্বর স্বপ্নে অবিমেলককে দর্শন দিয়ে বললেন, ঐ নারীকে গ্রহণ করার জন্য তোমার মৃত্যদনণ্ড হবে, কারণ সে অন্য লোকের স্ত্রী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু রাত্রে ঈশ্বর স্বপ্নে অবীমেলকের কাছে এলেন| ঈশ্বর বললেন, “তোমার মরণ ঘনিয়ে এসেছে| যে নারীকে তুমি এনেছ সে বিবাহিতা|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু রাতে ঈশ্বর স্বপ্নে অবীমেলকের কাছে এসে বললেন, “দেখ, ঐ যে নারীকে গ্রহণ করেছ, তার জন্য তোমার মৃত্যু হবে, কারণ সে একজন লোকের স্ত্রী।”