Genesis 20:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখনও আবিমালেক তাঁর কাছে যান নি; তাই তিনি বললেন, হে মালিক, যে জাতি নির্দোষ, তাকেও কি আপনি হত্যা করবেন?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অবীমেলক তখনও সারার কাছাকাছি যাননি, তাই তিনি বললেন, “প্রভু, তুমি কি নির্দোষ এক জাতিকে ধ্বংস করবে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন অবীমেলক তাঁহার কাছে যান নাই; তাই তিনি কহিলেন, হে প্রভো, যে জাতি নির্দ্দোষ, তাহাকেও কি আপনি বধ করিবেন?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখনও অবীমেলক তাঁহার কাছে যান নাই; তাই তিনি কহিলেন, হে প্রভু, যে জাতি নির্দোষ, তাহাকেও কি আপনি বধ করিবেন?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অবীমেলক কিন্তু তখনও সারার কাছে যান নি; তাই উত্তরে তিনি বললেন, “প্রভু, নির্দোষ হলেও কি একটা জাতিকে আপনি ধ্বংস করে ফেলবেন?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আবিমালেক কিন্তু তখনও সারার কাছে যান নি; তাই জবাবে তিনি বললেন, “হে মালিক, নির্দোষ হলেও কি একটা জাতিকে আপনি ধ্বংস করে ফেলবেন?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অবিমেলক তখনও সারার কাছে যান নি, তাই তিনি বললেন, হে প্রভু পরমেশ্বর নির্দোষকেও কি আপনি সংহার করবেন?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু অবীমেলক তখন পর্যন্ত সারাকে শয্যার সঙ্গিনী করেন নি| তাই অবীমেলক বললেন, “প্রভু, আমি তো অপরাধ করিনি| আপনি কি একজন নিরপরাধকে হত্যা করবেন?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন অবীমেলক তাঁর কাছে যাননি; তাই তিনি বললেন, “প্রভু, যে জাতি নির্দোষ, তাকেও কি আপনি হত্যা করবেন?”