Genesis 20:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই ব্যক্তি কি আমাকে বলে নি, এ আমার বোন? এবং সেই স্ত্রীও কি বলে নি, এ আমার ভাই? আমি যা করেছি তা সরল অন্তরে করেছি; আমার হাত কলংকমুক্ত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই লোকটি কি আমাকে বলেননি, ‘এ আমার বোন’ আর মহিলাটিও কি বলেননি, ‘উনি আমার দাদা?’ বিশুদ্ধ এক বিবেক সমেত ও শুচিশুদ্ধ হাতেই আমি এ কাজ করেছি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই ব্যক্তি কি আমাকে বলে নাই, এ আমার ভগিনী? এবং সেই স্ত্রীও কি বলে নাই, এ আমার ভ্রাতা? আমি যাহা করিয়াছি, তাহা অন্তঃকরণের সরলতায় ও হস্তের নির্দ্দোষতায় করিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই ব্যক্তি কি আমাকে বলে নাই, এ আমার ভগিনী? এবং সেই স্ত্রীও কি বলে নাই, এ আমার ভ্রাতা? আমি যাহা করিয়াছি তাহা অন্তঃকরণের সরলতায় ও হস্তের নির্দোষতায় করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই লোকটি তো নিজেই আমাকে বলেছে যে, সে তার বোন, আর সেই স্ত্রীলোকটিও বলেছে যে, সে তার ভাই। আমি সরল মনে এই কাজ করেছি; তা ছাড়া বাইরেও আমার ব্যবহারের মধ্যে কোন দোষ ছিল না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই লোকটি তো নিজেই আমাকে বলেছে যে, সে তার বোন, আর সেই স্ত্রীলোকটিও বলেছে যে, সে তার ভাই। আমি সরল মনে এই কাজ করেছি; তা ছাড়া বাইরেও আমার ব্যবহারের মধ্যে কোন দোষ ছিল না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঐ ব্যক্তি নিজেই আমাকে বলেছে, এ আমার বোন, আর সেই নারীও বলেছে, ইনি আমার ভাই। আমি সরল মনে নিষ্কলঙ্কভাবেই এ কাজ করেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অব্রাহাম নিজে আমায় বলেছে যে, এই নারী তার বোন| আর ঐ নারীও বলেছে যে, ঐ পুরুষ তার ভাই| আমি তো কোন অপরাধ করিনি| আমি তো জানতামই না যে আমি কি করছি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই ব্যক্তি কি আমাকে বলেনি, এ আমার বোন? এবং সেই স্ত্রীও কি বলেনি, এ আমার ভাই? আমি যা করেছি, তা হৃদয়ের সরলতায় ও হাতের নির্দোষতায় করেছি।