Genesis 20:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আল্লাহ্ স্বপ্নযোগে তাঁকে বললেন, তুমি সরল অন্তরে এই কাজ করেছ তা আমিও জানি, তাই আমার বিরুদ্ধে গুনাহ্ করতে আমি তোমাকে বারণ করলাম; এজন্য তাকে স্পর্শ করতে দিলাম না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন ঈশ্বর স্বপ্নে তাঁকে বললেন, “হ্যাঁ, আমি জানি যে তুমি বিশুদ্ধ বিবেক সমেত এ কাজ করেছ, আর তাই আমি তোমাকে আমার বিরুদ্ধে পাপ করা থেকে বিরত রেখেছি। এজন্যই আমি তাকে ছুঁতে দিইনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ঈশ্বর স্বপ্নযোগে তাঁহাকে কহিলেন, তুমি অন্তঃকরণের সরলতায় এ কর্ম্ম করিয়াছ, তাহা আমিও জানি, তাই আমার বিরুদ্ধে পাপ করিতে আমি তোমাকে বারণ করিলাম; এই জন্য তাহাকে স্পর্শ করিতে দিলাম না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ঈশ্বর স্বপ্নযোগে তাঁহাকে কহিলেন, তুমি অন্তঃকরণের সরলতায় এই কর্ম করিয়াছ তাহা আমিও জানি, তাই আমার বিরুদ্ধে পাপ করিতে আমি তোমাকে বারণ করিলাম; এই জন্য তাহাকে স্পর্শ করিতে দিলাম না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর স্বপ্নের মধ্যেই তাঁকে বললেন, “হ্যাঁ, আমি জানি তুমি সরল মনেই এই কাজ করেছ। আমি তোমাকে সেইজন্যই তাকে ছুঁতে দিই নি এবং আমার বিরুদ্ধে পাপ কাজ থেকে তোমাকে ঠেকিয়ে রেখেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্ স্বপ্নের মধ্যেই তাঁকে বললেন, “হ্যাঁ, আমি জানি তুমি সরল মনেই এই কাজ করেছ। আমি তোমাকে সেইজন্যই তাকে ছুঁতে দিই নি এবং আমার বিরুদ্ধে গুনাহ্ কাজ থেকে তোমাকে ঠেকিয়ে রেখেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বর তাঁকে স্বপ্নে বললেন, তুমি যে সরল মনে এ কাজ করেছ তা আমি জানি। তাই আমিই তোমাকে আমার বিরুদ্ধে পাপাচরণ থেকে নিবৃত্ত করেছি। আমি তোমাকে সেই নারীর অঙ্গ স্পর্শ করতে দিই নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন ঈশ্বর স্বপ্নের মধ্যে অবীমেলককে বললেন, “হ্যাঁ, আমি জানি তুমি নির্দোষ এবং এটাও জানি যে তুমি কি করছ তা তুমি জানতে না| তোমায় আমি বাঁচিয়ে দিয়েছি| আমি তোমাকে আমার বিরুদ্ধে পাপ করতে দিই নি| আমিই তোমায় ঐ নারীকে শয্যায় নিয়ে যেতে দিই নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ঈশ্বর স্বপ্নে তাঁকে বললেন, “তুমি হৃদয়ের সরলতায় এ কাজ করেছ, তা আমিও জানি এবং আমার বিরুদ্ধে পাপ করতে আমি তোমাকে বারণ করলাম; এই জন্য তাকে স্পর্শ করতে দিলাম না।