Genesis 20:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব এখন সেই ব্যক্তির স্ত্রীকে তার কাছে ফিরিয়ে দেও, কেননা সে একজন নবী; আর সে তোমার জন্য মুনাজাত করবে, তাতে তুমি বাঁচবে; কিন্তু যদি তাকে ফিরিয়ে না দেও, তবে জেনো, তুমি ও তোমার সকলে নিশ্চয়ই মরবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন সেই লোকটির স্ত্রীকে ফিরিয়ে দাও, কারণ সে একজন ভাববাদী এবং সে তোমার জন্য প্রার্থনা করবে ও তুমি বেঁচে যাবে। কিন্তু যদি তুমি মহিলাটিকে ফিরিয়ে না দাও, তবে নিশ্চিত থাকতে পারো যে তুমি ও তোমার সব লোকজন মারা যাবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব এখন সেই ব্যক্তির স্ত্রী তাহাকে ফিরাইয়া দেও, কেননা সে ভাববাদী; আর সে তোমার জন্য প্রার্থনা করিবে, তাহাতে তুমি বাঁচিবে; কিন্তু যদি তাহাকে ফিরাইয়া না দেও, তবে জানিও, তুমি ও তোমার সকলেই নিশ্চয় মরিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব এখন সেই ব্যক্তির স্ত্রী তাহাকে ফিরাইয়া দেও, কেননা সে ভাববাদী; আর সে তোমার জন্য প্রার্থনা করিবে, তাহাতে তুমি বাঁচিবে; কিন্তু যদি তাহাকে ফিরাইয়া না দেও, তবে জানিও, তুমি ও তোমার সকলে নিশ্চয়ই মরিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এখন তুমি তাকে তার স্বামীর কাছে ফিরিয়ে দাও। লোকটি একজন নবী। সে তোমার জন্য প্রার্থনা করবে, আর তাতে তোমার প্রাণ রক্ষা পাবে। কিন্তু যদি তাকে ফিরিয়ে না দাও, তবে মনে রেখো, তুমি ও তোমার লোকেরা একজনও মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এখন তুমি তাকে তার স্বামীর কাছে ফিরিয়ে দাও। লোকটি একজন নবী। সে তোমার জন্য মুনাজাত করবে, আর তাতে তোমার প্রাণ রক্ষা পাবে। কিন্তু যদি তাকে ফিরিয়ে না দাও, তবে মনে রেখো, তুমি ও তোমার লোকেরা একজনও মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি এখন সেই ব্যক্তির কাছে তার স্ত্রীকে ফিরিয়ে দাও। সে একজন নবী, সে তোমার জন্য বিনতি করলে তোমার প্রাণ রক্ষা হবে, কিন্তু যদি তাকে ফিরিয়ে না দাও, তাহলে নিশ্চিত জেন, তুমি ও তোমার লোকজন সকলেই মরবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং তুমি অব্রাহাম ও তার স্ত্রীকে ফিরিয়ে দাও| অব্রাহাম একজন ভাববাদী| সে তোমার জন্য প্রার্থনা করবে এবং তুমি তাতে জীবন লাভ করবে| কিন্তু তুমি যদি অব্রাহাম ও তার স্ত্রীকে ফিরিয়ে না দাও তাহলে আমি নিশ্চিত যে তোমার মৃত্যু আসন্ন এবং তোমার সমস্ত পরিবারেরও মৃত্যু হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব, সেই ব্যক্তির স্ত্রীকে ফিরিয়ে দাও, কারণ সে ভাববাদী; আর সে তোমার জন্য প্রার্থনা করবে, তাতে তুমি বাঁচবে; কিন্তু যদি তাকে ফিরিয়ে না দাও, তবে এটা জেনে রাখ, তুমি ও তোমরা সকলেই নিশ্চয় মরবে।”