Genesis 20:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আবিমালেক খুব ভোরে উঠে তাঁর সমস্ত গোলামকে ডেকে ঐ সমস্ত বৃত্তান্ত তাদের বললেন; তাতে তারা ভীষণ ভয় পেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরদিন ভোরবেলায় অবীমেলক তাঁর সব কর্মকর্তাকে ডেকে পাঠালেন এবং যা যা ঘটেছে সেসব যখন তিনি তাঁদের বলে শোনালেন, তখন তাঁরা খুব ভয় পেয়ে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে অবীমেলক প্রত্যূষে উঠিয়া আপনার সকল দাসকে ডাকিয়া ঐ সমস্ত বৃত্তান্ত তাহাদের কর্ণগোচরে কহিলেন; তাহাতে তাহারা অতিশয় ভীত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে অবীমেলক প্রত্যুষে উঠিয়া আপনার সকল দাসকে ডাকিয়া ঐ সমস্ত বৃত্তান্ত তাহাদের কর্ণগোচরে কহিলেন; তাহাতে তাহারা অতিশয় ভীত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে অবীমেলক খুব ভোরে উঠে তাঁর অধীনে যারা কাজ করত তাদের সকলকে ডেকে সব কিছু জানালেন। এই কথা শুনে তাঁর লোকেরা খুব ভয় পেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে আবিমালেক খুব ভোরে উঠে তাঁর অধীনে যারা কাজ করত তাদের সকলকে ডেকে সব কিছু জানালেন। এই কথা শুনে তাঁর লোকেরা খুব ভয় পেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অবিমেলক খুব ভোরে উঠে তাঁর সব অমাত্যদের ডেকে পাঠালেন এবং তাদের কাছে এ সব কথা বললেন। তাতে তাঁর লোকেরা খুব ভীত হয়ে পড়ল। অবিমেলক তখন অব্রাহামকে ডেকে এনে বললেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং পরদিন খুব সকালে অবীমেলক তাঁর ভৃত্যদের ডেকে তাঁর স্বপ্নের কথা বললেন| তাঁর স্বপ্নের কথা শুনে ভৃত্যরা খুব ভীত হয়ে পড়ল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অবীমেলক খুব সকালে উঠে নিজের সব দাসকে ডেকে ঐ সমস্ত বিবরণ তাদেরকে বললেন; তাতে তারা খুব ভয় পেল।