Genesis 20:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আবিমালেক ইব্রাহিমকে ডেকে এনে বললেন, আপনি আমাদের সঙ্গে এ কি ব্যবহার করলেন? আমি আপনার কাছে কি দোষ করেছি যে, আপনি আমাকে ও আমার রাজ্যকে এমন মহা গুনাহ্গার করলেন? আপনি আমার প্রতি অনুচিত কাজ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে অবীমেলক অব্রাহামকে নিজের কাছে ডেকে পাঠিয়ে বললেন, “আমাদের প্রতি আপনি এ কী করলেন? আমি আপনার প্রতি কী এমন অন্যায় করেছি যে আপনি আমার ও আমার রাজ্যের উপর এত বড়ো দোষ লাগিয়ে দিলেন? আপনি আমার প্রতি যা করলেন, তা করা আপনার উচিত হয়নি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে অবীমেলক অব্রাহামকে ডাকাইয়া কহিলেন, আপনি আমাদের সহিত এ কি ব্যবহার করিলেন? আমি আপনার কাছে কি দোষ করিয়াছি যে, আপনি আমাকে ও আমার রাজ্যকে এমন মহাপাপগ্রস্ত করিলেন? আপনি আমার প্রতি অনুচিত কর্ম্ম করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে অবীমেলক অব্রাহামকে ডাকাইয়া কহিলেন, আপনি আমাদের সহিত এ কি ব্যবহার করিলেন? আমি আপনার কাছে কি দোষ করিয়াছি যে, আপনি আমাকে ও আমার রাজ্যকে এমন মহাপাপগ্রস্ত করিলেন? আপনি আমার প্রতি অনুচিত কর্ম করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন অবীমেলক অব্রাহামকে ডেকে বললেন, “আপনি আমাদের সংগে এ কি রকম ব্যবহার করলেন? আমি আপনার কাছে কি দোষ করেছি যে, আপনি আমাকে এবং আমার রাজ্যকে এত বড় পাপের দায়ে ফেললেন? এই রকম ব্যবহার করা আপনার মোটেই উচিত হয় নি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন আবিমালেক ইব্রাহিমকে ডেকে বললেন, “আপনি আমাদের সংগে এ কি রকম ব্যবহার করলেন? আমি আপনার কাছে কি দোষ করেছি যে, আপনি আমাকে এবং আমার রাজ্যকে এত বড় গুনাহের দায়ে ফেললেন? এই রকম ব্যবহার করা আপনার মোটেই উচিত হয় নি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপনি আমাদের সঙ্গে এ কি রকম ব্যবহার করলেন? আমি আপনার কাছে কি দোষ করেছি যে আপনি আমাকে এবং আমার রাজ্যকে এই মহাপাতকে লিপ্ত করলেন? আপনি আমার সঙ্গে অত্যন্ত অসঙ্গত আচরণ করেছেন। অবিমেলক অব্রাহামকে আরও বললেন, আপনি কি ভেবে এমন কাজ করলেন?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন অবীমেলক অব্রাহামকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসা করলেন, “কেন আপনি আমাদের প্রতি এরকম ব্যবহার করলেন? আমি আপনার প্রতি কি অন্যায় করেছি? কেন মিথ্যে বললেন যে ঐ নারীটি আপনার বোন? আমার রাজত্বে আপনি অনেক বিপর্যয় ডেকে এনেছেন| আমার প্রতি এসব করা আপনার উচিৎ হয় নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে অবীমেলক অব্রাহামকে ডেকে বললেন, “আপনি আমাদের সঙ্গে এ কি ব্যবহার করলেন? আমি আপনার কাছে কি দোষ করেছি যে আপনি আমাকে ও আমার রাজ্যকে এমন মহাপাপগ্রস্ত করলেন? আপনি আমার প্রতি অনুচিত কাজ করলেন।”