Genesis 21:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে তিনি ইব্রাহিমকে বললেন, তুমি ঐ বাঁদীকে ও ওর পুত্রকে দূর করে দেও; কেননা আমার পুত্র ইস্‌হাকের সঙ্গে ঐ বাঁদীর পুত্র ওয়ারিশ হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তাই তিনি অব্রাহামকে বললেন, “ওই ক্রীতদাসী ও তার ছেলেকে তাড়িয়ে দাও, কারণ আমার ছেলে ইস্‌হাকের সম্পত্তির অধিকারে ওই মহিলার ছেলে কখনোই ভাগ বসাবে না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে তিনি অব্রাহামকে কহিলেন, তুমি ঐ দাসীকে ও উহার পুত্রকে দূর করিয়া দেও; কেননা আমার পুত্র ইস্‌হাকের সহিত ঐ দাসীপুত্র উত্তরাধিকারী হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে তিনি অব্রাহামকে কহিলেন, তুমি ঐ দাসীকে ও উহার পুত্রকে দূর করিয়া দেও; কেননা আমার পুত্র ইস্‌হাকের সহিত ঐ দাসীর পুত্র উত্তরাধিকারী হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই অবস্থা দেখে তিনি অব্রাহামকে বললেন, “ছেলে সুদ্ধ ঐ দাসীকে বের করে দাও, কারণ ঐ ছেলে আমার ইস্‌হাকের সংগে বিষয়-সম্পত্তির অধিকারী হতে পারবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই অবস্থা দেখে তিনি ইব্রাহিমকে বললেন, “ছেলে সুদ্ধ ঐ বাঁদীকে বের করে দাও, কারণ ঐ ছেলে আমার ইসহাকের সংগে বিষয়-সম্পত্তির ওয়ারিশ হতে পারবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি তখন অব্রাহামকে বললেন, তুমি ঐ দাসী ও তার পুত্রকে বিদায় কর। আমার পুত্র ইস্‌হাকের সঙ্গে ঐ দাসীর পুত্র তোমার উত্তরাধিকারী হতে পারবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সারা অব্রাহামকে বললেন, “ঐ দাসী আর তার পুত্রের হাত থেকে আমাদের বাঁচাও| ওদের বিদায় করে দাও! যখন আমাদের মৃত্যু হবে তখন আমাদের যা কিছু ধন-সম্পদ ইসহাকই পাবে| আমি চাই না যে আমার পুত্র ইসহাকের সঙ্গে আমার দাসীর পুত্রও সবকিছুর ভাগ পাক!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে তিনি অব্রাহামকে বললেন, “তুমি ঐ দাসীকে ও ওর ছেলেকে তাড়িয়ে দাও; কারণ আমার ছেলে ইস্‌হাকের সঙ্গে ঐ দাসীর ছেলে উত্তরাধিকারী হবে না।”