Genesis 21:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই কথায় ইব্রাহিম তাঁর পুত্রের বিষয়ে ভীষণ অসন্তুষ্ট হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিষয়টি অব্রাহামকে খুবই ব্যথিত করে তুলেছিল, কারণ এতে তাঁর ছেলের স্বার্থ জড়িত ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই কথায় অব্রাহাম আপন পুত্রের বিষয়ে অতি অসন্তুষ্ট হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই কথায় অব্রাহাম আপন পুত্রের বিষয়ে অতি অসন্তুষ্ট হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ছেলে ইশ্মায়েলের এই ব্যাপার নিয়ে অব্রাহামের মনের অবস্থা খুব খারাপ হয়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ছেলে ইসমাইলের এই ব্যাপার নিয়ে ইব্রাহিমের মনের অবস্থা খুব খারাপ হয়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অব্রাহাম তাঁর পুত্র ইশ্মায়েল সম্পর্কে এই কথা শুনে খুব অসন্তুষ্ট হলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এতে অব্রাহাম খুব বিচলিত হলেন| তিনি তাঁর পুত্র ইশ্মায়েলের জন্যে উদ্বিগ্ন হলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই কথায় অব্রাহাম নিজের ছেলের কারণে অতি দুঃখিত হলেন।