Genesis 21:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ঐ বাঁদীর পুত্র হতেও আমি একটি জাতি উৎপন্ন করবো, কারণ সে তোমার বংশজাত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি ওই ক্রীতদাসীর ছেলেকেও এক জাতিতে পরিণত করব, কারণ সেও তোমার সন্তান।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ঐ দাসীপুত্র হইতেও আমি এক জাতি উৎপন্ন করিব, কারণ সে তোমার বংশীয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ঐ দাসীপুত্র হইতেও আমি এক জাতি উৎপন্ন করিব, কারণ সে তোমার বংশীয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে সেই দাসীর ছেলের মধ্য দিয়েও আমি একটা জাতি গড়ে তুলব, কারণ সে-ও তো তোমার সন্তান।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে সেই বাঁদীর ছেলের মধ্য দিয়েও আমি একটা জাতি গড়ে তুলব, কারণ সে-ও তো তোমার সন্তান।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তবে ঐ দাসীপুত্রের দ্বারাও আমি এক জাতি উৎপন্ন করব, কারণ সেও তোমার সন্তান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তোমার দাসী পুত্রকেও আমি আশীর্বাদ করব| সে তোমার পুত্র সুতরাং তার পরিবার থেকেও আমি এক মহান জাতি সৃষ্টি করব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ঐ দাসীর ছেলে থেকেও আমি এক জাতি তৈরী করব, কারণ সে তোমার বংশীয়।”