Genesis 21:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে কুপার পানি শেষ হলে পর সে একটি ঝোপের নিচে বালকটিকে ফেলে রাখল;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মশকের জল যখন শেষ হয়ে গেল, তখন সে ছেলেটিকে একটি ঝোপের তলায় নিয়ে গিয়ে রাখল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে কুপার জল শেষ হইল, তাহাতে সে এক ঝোপের নীচে বালকটীকে ফেলিয়া রাখিল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে কুপার জল শেষ হইল, তাহাতে সে এক ঝোপের নিচে বালকটিকে ফেলিয়া রাখিল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
থলির জল যখন ফুরিয়ে গেল তখন সে ছেলেটিকে একটা ঝোপের তলায় শুইয়ে রাখল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
থলির পানি যখন শেষ হয়ে গেল তখন তিনি ছেলেটিকে একটা ঝোপের তলায় শুইয়ে রাখলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে সেই পাত্রের জল ফুরিয়ে গেলে সে বালকটিকে একটি ঝোপের মধ্যে ফেলে রাখল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিছুক্ষণ পরে সব জল ফুরিয়ে গেল| পিপাসা মেটাবার জন্যে আর কিছু থাকল না| তখন হাগার তার পুত্রকে একটা ঝোপের নীচে রাখল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন থলির জল শেষ হল, তাতে সে এক ঝোপের নীচে ছেলেটিকে ফেলে রাখল;