Genesis 21:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সময়ে আবিমালেক এবং তাঁর সেনাপতি ফীখোল ইব্রাহিমকে বললেন, আপনি যা কিছু করেন তাতেই আল্লাহ্ আপনার সহবর্তী হন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সময় অবীমেলক তাঁর সৈন্যদলের সেনাপতি ফীকোলকে সাথে নিয়ে অব্রাহামের কাছে এসে বললেন, “আপনি যা যা করেন, সবেতেই ঈশ্বর আপনার সহায় হন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঐ সময়ে অবীমেলক এবং তাঁহার সেনাপতি ফীখোল অব্রাহামকে কহিলেন, আপনি যে কিছু করেন, সে সকলেতেই ঈশ্বর আপনার সহবর্ত্তী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঐ সময়ে অবীমেলক এবং তাঁহার সেনাপতি ফীখোল অব্রাহামকে কহিলেন, আপনি যাহা কিছু করেন সে সকলেতেই ঈশ্বর আপনার সহবর্তী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময় অবীমেলক ও তাঁর প্রধান সেনাপতি ফীখোল অব্রাহামের কাছে এসে বললেন, “দেখা যাচ্ছে, আপনার সব কাজের মধ্যে ঈশ্বর আপনার সংগে আছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময় আবিমালেক ও তাঁর প্রধান সেনাপতি ফীখোল ইব্রাহিমের কাছে এসে বললেন, “দেখা যাচ্ছে, আপনার সব কাজের মধ্যে আল্লাহ্ আপনার সংগে আছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই সময়ে অবিমেলক ও তাঁর সেনাপতি ফিখোল এসে অব্রাহামকে বললেন, আপনার সকল কাজেই ঈশ্বর সহায়তা করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর অবীমেলক ও ফীখোল অব্রাহামের সঙ্গে কথা বললেন| ফীখোল ছিলেন অবীমেলকের সৈন্যবাহিনীর প্রধান| তাঁরা অব্রাহামকে বললেন, “তোমার সব কাজেতেই ঈশ্বর তোমার সঙ্গে আছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঐ দিনের অবীমেলক এবং তাঁর সেনাপতি ফীখোল অব্রাহামকে বললেন, “আপনি যা কিছু করেন, সে সব কিছুতেই ঈশ্বর আপনার সঙ্গী।”