Genesis 21:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব আপনি এখন এই স্থানে আল্লাহ্‌র কসম খেয়ে আমাকে বলুন যে, আমার প্রতি এবং আমার পুত্র ও পৌত্রের প্রতি বেঈমানী করবেন না; আমি আপনার প্রতি যেমন রহম করেছি, আপনিও আমার প্রতি ও আপনার প্রবাসস্থান এই দেশের প্রতি ঠিক তেমনি রহম করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন ঈশ্বরকে সাক্ষী রেখে আমার কাছে শপথ করুন যে আপনি আমার বা আমার সন্তানসন্ততির বা আমার বংশধরদের সঙ্গে প্রতারণা করবেন না। আমি আপনার প্রতি যে দয়া দেখিয়েছিলাম, সেই একইরকম দয়া আপনি আমার প্রতি ও যে দেশে এখন আপনি এক বিদেশিরূপে বসবাস করছেন, সেই দেশের প্রতিও দেখান।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব আপনি এখন এই স্থানে ঈশ্বরের দিব্য করিয়া আমাকে বলুন যে, আমার প্রতি ও আমার পুত্র পৌত্রের প্রতি বিশ্বাসঘাতকতা করিবেন না; এবং আমি আপনার প্রতি যেরূপ দয়া করিয়াছি, আপনিও আমার প্রতি ও আপনার প্রবাসস্থান এই দেশের প্রতি তদ্রূপ দয়া করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব আপনি এখন এই স্থানে ঈশ্বরের দিব্য করিয়া আমাকে বলুন যে, আমার প্রতি ও আমার পুত্র পৌত্রের প্রতি বিশ্বাসঘাতকতা করিবেন না; আমি আপনার প্রতি যেরূপ দয়া করিয়াছি, আপনিও আমার প্রতি ও আপনার প্রবাসস্থান এই দেশের প্রতি তদ্রূপ দয়া করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই ঈশ্বরের নামে আপনি এখন আমার কাছে এই শপথ করুন যে, আমার বা আমার সন্তানদের সংগে কিম্বা আমার বংশধরদের কারও সংগে আপনি কোন ছলনার কাজ করবেন না। আমি যেমন করে আপনার সংগে বিশ্বস্তভাবে ব্যবহার করেছি, ঠিক তেমনি করে আপনিও আমার সংগে এবং যে দেশে আপনি বিদেশী হয়ে বাস করছেন সেই দেশের লোকদের সংগে বিশ্বস্তভাবে ব্যবহার করবেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই আল্লাহ্‌র নামে আপনি এখন আমার কাছে এই কসম খান যে, আমার বা আমার সন্তানদের সংগে কিংবা আমার বংশধরদের কারও সংগে আপনি কোন ছলনার কাজ করবেন না। আমি যেমন করে আপনার সংগে বিশ্বস্তভাবে ব্যবহার করেছি, ঠিক তেমনি করে আপনিও আমার সংগে এবং যে দেশে আপনি বিদেশী হয়ে বাস করছেন সেই দেশের লোকদের সংগে বিশ্বস্তভাবে ব্যবহার করবেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপনি এখন ঈশ্বরের দিব্য দিয়ে আমার কাছে শপথ করুন যে আপনি কখনও আমার সঙ্গে, কিংবা আমার সন্তান ও বংশধরদের সঙ্গে বিশ্বাস ভঙ্গ করবেন না। আমি যেমন আপনার সঙ্গে মিত্রতার সম্পর্ক রক্ষা করেছি, আপনিও তেমনি আমার সঙ্গে এবং যে দেশে আপনি প্রবাস করছেন সেই দেশের সঙ্গে মিত্রতার সম্পর্ক রক্ষা করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং ঈশ্বরের সাক্ষাতে তুমি আমায় একটা প্রতিশ্রুতি দাও| প্রতিজ্ঞা করো যে তুমি আমার ও আমার সন্তানসন্ততির প্রতি ন্যায়পরায়ণ থাকবে| প্রতিশ্রুতি দাও যে তুমি আমার প্রতি এবং যে দেশে বাস করছ সেই দেশের প্রতি ন্যায়পরায়ণ হবে| প্রতিশ্রুতি দাও যে আমি তোমার প্রতি যেরকম ন্যায়পরায়ণ, তুমিও আমার প্রতি সেরকম ন্যায়পরায়ণ হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“অতএব আপনি এখন এই জায়গায় ঈশ্বরের দিব্যি করে আমাকে বলুন যে, আমার প্রতি ও আমার ছেলে ও বংশধরদের প্রতি বিশ্বাসঘাতকতা করবেন না; আমি আপনার যেমন চুক্তির প্রতি বিশ্বস্ততা করেছি, আপনিও আমার প্রতি ও আপনার বাসস্থান এই দেশের প্রতি সেরকম চুক্তির প্রতি বিশ্বস্ততা করবেন।”