Genesis 21:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আবিমালেকের গোলামেরা একটি পানিপূর্ণ কূপ সবলে অধিকার করেছিল, এজন্য ইব্রাহিম আবিমালেককে অনুযোগ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন অব্রাহাম অবীমেলকের কাছে সেই সজল কুয়োটির বিষয়ে অভিযোগ জানালেন, যেটি অবীমেলকের দাসেরা জোর করে দখল করে নিয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু অবীমেলকের দাসগণ এক সজল কূপ সবলে অধিকার করিয়াছিল, এই জন্য অব্রাহাম অবীমেলককে অনুযোগ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু অবীমেলকের দাসগণ এক সজল কূপ সবলে অধিকার করিয়াছিল, এই জন্য অব্রাহাম অবীমেলককে অনুযোগ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে তিনি একটা কূয়ার ব্যাপারে নালিশ জানিয়ে অবীমেলককে বললেন যে, তাঁর দাসেরা তা জোর করে তাঁর কাছ থেকে দখল করে নিয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে তিনি একটা কূয়ার ব্যাপারে নালিশ জানিয়ে আবিমালেককে বললেন যে, তাঁর গোলামেরা তা জোর করে তাঁর কাছ থেকে দখল করে নিয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে অবিমেলকের কাছে অব্রাহাম অভিযোগ করলেন যে তাঁর দাসেরা একটি জলের কূপ জোর করে দখল করেছে। অবিমেলক বললেন, এ কাজ কারা করেছে আমি জানি না,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর অব্রাহাম অবীমেলকের কাছে একটা অভিযোগ করলেন| অব্রাহাম অবীমেলকের কাছে অভিযোগ করলেন যে তাঁর দাসরা একটা পানীয় জলের কূপ অধিকার করে রেখেছে| সেই কূপটি অব্রাহামের দাসরা খনন করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু অবীমেলকের দাসেরা একটি জলপূর্ণ কূপ সবলে অধিকার করেছিল, এই জন্য অব্রাহাম অবীমেলককে অভিযোগ করলেন।