Genesis 21:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে আবিমালেক বললেন, এই কাজ কে করেছে, তা আমি জানি না; আপনিও আমাকে জানান নি এবং আমিও কেবল আজ এই কথা শুনলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু অবীমেলক বললেন, “আমি জানি না কে এই কাজটি করেছে। আপনিও আমাকে কিছু বলেননি, আর আজই আমি এই বিষয়ে শুনলাম।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে অবীমেলক কহিলেন, এই কর্ম্ম কে করিয়াছে, তাহা আমি জানি না; আপনিও আমাকে জানান নাই, এবং অামিও কেবল অদ্য এ কথা শুনিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে অবীমেলক কহিলেন, এই কর্ম কে করিয়াছে, তাহা আমি জানি না; আপনিও আমাকে জানান নাই, এবং আমিও কেবল অদ্য এই কথা শুনিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে অবিমেলক বললেন, “এই কাজ কে করেছে তা আমি জানি না। আগে তো আপনি এই কথা আমাকে বলেন নি। আজকেই আমি এই কথা শুনলাম।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে আবিমালেক বললেন, “এই কাজ কে করেছে তা আমি জানি না। আগে তো আপনি এই কথা আমাকে বলেন নি। আজকেই আমি এই কথা শুনলাম।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপনিও আমাকে বলেন নি। আমি আজই এ কথা শুনলাম। অব্রাহাম তখন
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু অবীমেলক বললেন, “কে এরকম করেছে আমি জানি না| আপনি তো এর আগে এ ব্যাপারে কখনও কিছু বলেন নি!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অবীমেলক বললেন, “এই কাজ কে করেছে, তা আমি জানি না; আপনিও আমাকে জানাননি এবং আমিও কেবল আজ এ কথা শুনলাম।”