Genesis 21:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইব্রাহিম ভেড়া ও গরু নিয়ে আবিমালেককে দিলেন এবং উভয়ে একটি চুক্তি স্থির করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব অব্রাহাম মেষ ও গবাদি পশুপাল আনিয়ে সেগুলি অবীমেলককে দিলেন এবং দুজনে এক সন্ধিচুক্তি করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে অব্রাহাম মেষ ও গোরু লইয়া অবীমেলককে দিলেন, এবং উভয়ে এক নিয়ম স্থির করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে অব্রাহাম মেষ ও গরু লইয়া অবীমেলককে দিলেন, এবং উভয়ে এক নিয়ম স্থির করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর অব্রাহাম কতগুলো ভেড়া ও গরু এনে অবীমেলককে দিলেন এবং তাঁরা দু’জনে একটা চুক্তি করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর ইব্রাহিম কতগুলো ভেড়া ও গরু এনে আবিমালেককে দিলেন এবং তাঁরা দু’জনে একটা চুক্তি করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অবিমেলককে এক পাল গরু ও ভেড়া উপহার দিলেন এবং তাঁরা দুজনে মিলে সন্ধি স্থাপন করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং অব্রাহাম আর অবীমেলক দুজনে চুক্তিবদ্ধ হলেন| অবীমেলক চুক্তির প্রমাণ হিসেবে অব্রাহামকে কয়েকটা মেষ আর গবাদি পশু দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে অব্রাহাম ভেড়া ও গরু নিয়ে অবীমেলককে দিলেন এবং উভয়ে একটি নিয়ম তৈরী করলেন।