Genesis 21:30 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি বললেন, আমি যে এই কূপটি খনন করেছি, তার প্রমাণ হিসেবে আমার কাছ থেকে এই সাতটি ভেড়ীর বাচ্চা আপনাকে গ্রহণ করতে হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি উত্তর দিলেন, “আমিই যে এই কুয়োটি খুঁড়েছি, তার প্রমাণস্বরূপ আপনি আমার হাত থেকে মেষের এই সাতটি শাবক গ্রহণ করুন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি কহিলেন, আমি যে এই কূপ খনন করিয়াছি, তাহার প্রমাণার্থে আমা হইতে এই সাত মেষবৎসা আপনাকে গ্রহণ করিতে হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি কহিলেন, আমি যে এই কূপ খনন করিয়াছি, তাহার প্রমাণার্থে আমা হইতে এই সাত মেষবৎসা আপনাকে গ্রহণ করিতে হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অব্রাহাম বললেন, “আপনি এগুলো গ্রহণ করুন। এই কূয়াটা যে আমিই খুঁড়েছি এগুলো তার প্রমাণ।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইব্রাহিম বললেন, “আপনি এগুলো গ্রহণ করুন। এই কূয়াটা যে আমিই খুঁড়েছি এগুলো তার প্রমাণ।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অব্রাহাম বললেন, আমি যে এই কূপ খনন করেছি তার সাক্ষীস্বরূপ আপনাকে আমার কাছ থেকে এই সাতটি মেষশাবক গ্রহণ করতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অব্রাহাম উত্তর দিলেন, “আপনি যখন এই সাতটা মেষ আমার কাছ থেকে নেবেন তখন প্রমাণিত হবে যে আমি এই কূপ খনন করেছিলাম|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি বললেন, “আমি যে এই কুয়ো খুঁড়েছি, তাঁর প্রমাণের জন্য আমার থেকে এই সাত বাচ্চা ভেড়া আপনাকে গ্রহণ করতে হবে।”