Genesis 21:31 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য তিনি সেই স্থানের নাম বের্-শেবা (কসমের কূপ) রাখলেন, কেননা সেই স্থানে তাঁরা উভয়ে শপথ করলেন ও কসম খেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব সেই স্থানটির নাম হল বের-শেবা, কারণ সেই দুজন লোক সেখানে এক শপথ নিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এজন্য তিনি সেই স্থানের নাম বের্-শেবা [দিব্যের কূপ] রাখিলেন, কেননা সেই স্থানে তাঁহারা উভয়ে দিব্য করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য তিনি সেই স্থানের নাম বের্-শেবা [দিব্যের কূপ] রাখিলেন, কেননা সেই স্থানে তাঁহারা উভয়ে দিব্য করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্যই সেই জায়গাটার নাম হল বের্-শেবা (যার মানে “শপথের কূয়া”), কারণ এখানেই তাঁরা দু’জনে শপথ করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্যই সেই জায়গাটার নাম হল বের্-শেবা (যার মানে “কসমের কূয়া”), কারণ এখানেই তাঁরা দু’জনে কসম খেয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই কারণেই তিনি সেই জায়গায় নাম রাখলেন বের-শেবা (শপথের কূপ) কেননা সেই জায়গায় তাঁরা দুজনেই শপথ গ্রহণ করেছিলেন। এইভাবে তাঁরা বের-শেবাতে সন্ধি স্থাপন করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর থেকে ঐ কূপের নাম হল বের্-শেবা| কারণ ঐ স্থানে দুজনে পরস্পরের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এজন্য তিনি সে জায়গার নাম বের-শে বা [শপথের কুয়ো] রাখলেন, কারণ সেই জায়গায় তাঁরা উভয়ে শপথ করলেন।