Genesis 21:33 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইব্রাহিম বের্-শেবায় ঝাউ গাছ রোপণ করে সেই স্থানে অনাদি অনন্ত আল্লাহ্ মাবুদের এবাদত করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অব্রাহাম বের-শেবায় একটি ঝাউ গাছ লাগালেন, ও সেখানে তিনি অনন্তজীবী ঈশ্বর সদাপ্রভুর আরাধনা করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে অব্রাহাম বের্-শেবায় ঝাউ গাছ রোপন করিয়া সেই স্থানে অনাদি অনন্ত ঈশ্বর সদাপ্রভুর নামে ডাকিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে অব্রাহাম বের্-শেবায় ঝাউ গাছ রোপণ করিয়া সেই স্থানে অনাদি অনন্ত ঈশ্বর সদাপ্রভুর নামে ডাকিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অব্রাহাম বের্-শেবাতে সদাপ্রভুকে, অর্থাৎ যাঁর শুরু এবং শেষ নেই সেই ঈশ্বরকে তাঁর যোগ্য সম্মান দিলেন। তিনি সেখানে একটা ঝাউ গাছ লাগালেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইব্রাহিম বের্-শেবাতে মাবুদের, অর্থাৎ যাঁর শুরু এবং শেষ নেই সেই আল্লাহর এবাদত করলেন। তিনি সেখানে একটা ঝাউ গাছ লাগালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অব্রাহাম বের-শেবাতে একটি ঝাউগাছ রোপণ করলেন এবং সেখানে শাশ্বত ঈশ্বর ‘প্রভু’ পরমেশ্বরের আরাধনা করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বের্-শেবাতে অব্রাহাম একটা চিরহরিৎ ঝাউগাছ রোপণ করলেন| সেখানে তিনি প্রভু শাশ্বত ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে অব্রাহাম বের-শেবায় ঝাউগাছ রোপণ করে সেই জায়গায় অনন্তকালস্থায়ী ঈশ্বর সদাপ্রভুর নামে উপাসনা করলেন।