Genesis 21:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ঐ পুত্র ইস্হাকের আট দিন বয়সে ইব্রাহিম আল্লাহ্র হুকুম অনুসারে তার খৎনা করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর ছেলে ইস্হাকের বয়স যখন আট দিন, তখন ঈশ্বরের আদেশানুসারে অব্রাহাম তার সুন্নত করালেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ঐ পুত্র ইস্হাকের আট দিন বয়সে অব্রাহাম ঈশ্বরের আজ্ঞানুসারে তাহার ত্বক্ছেদ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ঐ পুত্র ইস্হাকের আট দিন বয়সে অব্রাহাম ঈশ্বরের আজ্ঞানুসারে তাহার ত্বক্ছেদ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের আদেশ অনুসারে অব্রাহাম আট দিনের দিন তাঁর ছেলে ইস্হাকের সুন্নত করালেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্র হুকুম অনুসারে ইব্রাহিম আট দিনের দিন তাঁর ছেলে ইসহাকের খৎনা করালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অব্রাহাম ঈশ্বরের নির্দেশ অনুযায়ী তাঁর পুত্র ইস্হাকের আটদিন বয়সে তার লিঙ্গাগ্রচর্ম ছেদন করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইসহাকের আট দিন বয়স হলে, যেমনটি ঈশ্বর বলেছিলেন ঠিক সেইভাবে অব্রাহাম তাঁকে সুন্নত করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ঐ ছেলে ইস্হাকের আট দিন বয়সে অব্রাহাম ঈশ্বরের আজ্ঞানুসারে তাঁর ত্বকছেদ করলেন।