Genesis 21:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
একদিন মিসরীয়া হাজেরা ইব্রাহিমের জন্য যে পুত্র প্রসব করেছিল, সারা তাকে পরিহাস করতে দেখলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু সারা দেখতে পেলেন যে, যে ছেলেটিকে মিশরীয় হাগার অব্রাহামের জন্য জন্ম দিয়েছিল, সে ঠাট্টা-বিদ্রুপ করছে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মিস্রীয়া হাগার অব্রাহামের নিমিত্ত যে পুত্র প্রসব করিয়াছিল, সারা তাহাকে পরিহাস করিতে দেখিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মিসরীয়া হাগার অব্রাহামের নিমিত্ত যে পুত্র প্রসব করিয়াছিল, সারা তাহাকে পরিহাস করিতে দেখিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সারা দেখলেন, মিসরীয় হাগারের গর্ভে অব্রাহামের যে সন্তানটি জন্মেছে সে ইস্হাককে নিয়ে তামাশা করছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সারা দেখলেন, মিসরীয় হাজেরার গর্ভে ইব্রাহিমের যে সন্তানটি জন্মেছে সে ইসহাককে নিয়ে তামাশা করছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই সময়, সারা দেখতে পেলেন মিশরী ক্রীতদাসী হাগারের গর্ভজাত অব্রাহামের পুত্রটি ইস্হাককে বিদ্রূপ করছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অব্রাহামের প্রথম সন্তানের জন্ম দিয়েছিল হাগার নামে মিশরীয় দাসী| সারা দেখলেন হাগারের সেই পুত্র ইসহাককে নিয়ে মজা করছে| তাই সারা বিচলিত হলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর মিস্রীয়া হাগার অব্রাহামের জন্য যে ছেলের জন্ম দিয়েছিল, সারা তাকে ঠাট্টা করতে দেখলেন।