Genesis 22:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এসব ঘটনার পরে আল্লাহ্‌ ইব্রাহিমকে পরীক্ষা করলেন। তিনি তাঁকে বললেন, হে ইব্রাহিম; জবাবে তিনি বললেন, দেখুন, এই আমি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিছুকাল পর ঈশ্বর অব্রাহামকে পরীক্ষা করলেন। তিনি তাঁকে বললেন, “অব্রাহাম!” “আমি এখানে,” অব্রাহাম উত্তর দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই সকল ঘটনার পরে ঈশ্বর অব্রাহামের পরীক্ষা করিলেন। তিনি তাঁহাকে কহিলেন, হে অব্রাহাম; তিনি উত্তর করিলেন, দেখুন, এই আমি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই সকল ঘটনার পরে ঈশ্বর অব্রাহামের পরীক্ষা করিলেন। তিনি তাঁহাকে কহিলেন, হে অব্রাহাম; তিনি উত্তর করিলেন, দেখুন, এই আমি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সমস্ত ঘটনার পর ঈশ্বর অব্রাহামকে এক পরীক্ষায় ফেললেন। ঈশ্বর তাঁকে ডাকলেন, “অব্রাহাম।” অব্রাহাম উত্তর দিলেন, “এই যে আমি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সমস্ত ঘটনার পর আল্লাহ্‌ ইব্রাহিমকে এক পরীক্ষায় ফেললেন। আল্লাহ্‌ তাঁকে ডাকলেন, “ইব্রাহিম।” ইব্রাহিম জবাব দিলেন, “এই যে আমি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই সব ঘটনার পরে ঈশ্বর অব্রাহামকে পরীক্ষা করার জন্য ডাকলেন, অব্রাহাম। অব্রাহাম উত্তর দিলেন, আজ্ঞে, বলুন প্রভু।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই সমস্ত কিছুর পরে ঈশ্বর ঠিক করলেন যে তিনি অব্রাহামের বিশ্বাস পরীক্ষা করবেন| তাই ঈশ্বর ডাকলেন, “অব্রাহাম!” এবং অব্রাহাম সাড়া দিলেন, “বলুন!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই সব ঘটনার পরে ঈশ্বর অব্রাহামের পরীক্ষা করলেন। তিনি তাঁকে বললেন, “অব্রাহাম;” তিনি উত্তর করলেন, “এখানে আমি।”