Genesis 22:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এমন সময়ে আকাশ থেকে মাবুদের ফেরেশতা তাঁকে ডেকে বললেন, ইব্রাহিম, ইব্রাহিম! তিনি বললেন, দেখুন, এই আমি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু সদাপ্রভুর দূত স্বর্গ থেকে তাঁকে ডেকে বললেন, “অব্রাহাম, অব্রাহাম!” “আমি এখানে,” তিনি উত্তর দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এমন সময়ে আকাশ হইতে সদাপ্রভুর দূত তাঁহাকে ডাকিলেন, কহিলেন, অব্রাহাম, অব্রাহাম। তিনি কহিলেন, দেখুন এই আমি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এমন সময়ে আকাশ হইতে সদাপ্রভুর দূত তাঁহাকে ডাকিলেন, কহিলেন, অব্রাহাম, অব্রাহাম। তিনি কহিলেন, দেখুন, এই আমি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এমন সময় সদাপ্রভুর দূত স্বর্গ থেকে তাঁকে ডাকলেন, “অব্রাহাম, অব্রাহাম!” অব্রাহাম উত্তর দিলেন, “এই যে আমি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এমন সময় মাবুদের ফেরেশতা বেহেশত থেকে তাঁকে ডাকলেন, “ইব্রাহিম, ইব্রাহিম!” ইব্রাহিম জবাব দিলেন, “এই যে আমি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের দূত তখন অন্তরীক্ষ থেকে চীৎকার করে তাঁকে ডাকলেন, অব্রাহাম! অব্রাহাম! অব্রাহাম উত্তর দিলেন, আদেশ করুন প্রভু!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তখন প্রভুর দূত অব্রাহামকে বাধা দিলেন| সেই দূত স্বর্গ থেকে “অব্রাহাম, অব্রাহাম” বলে ডাকলেন| অব্রাহাম থেমে গিয়ে সাড়া দিলেন, “বলুন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এমন দিনের আকাশ থেকে সদাপ্রভুর দূত তাঁকে ডাকলেন, বললেন, “অব্রাহাম, অব্রাহাম।” তিনি বললেন, “দেখুন এই আমি।”