Genesis 22:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইব্রাহিম সেই স্থানের নাম রাখলেন ইয়াহ্‌ওয়েহ্‌-যিরি (মাবুদ যোগাবেন)। এজন্য এখনও লোকে বলে, মাবুদের পর্বতে মাবুদই যুগিয়ে দেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব অব্রাহাম সেই স্থানটির নাম দিলেন সদাপ্রভু জোগাবেন। আর আজও পর্যন্ত একথা বলা হয়ে থাকে, “সদাপ্রভুর পর্বতে তা জোগানো হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অব্রাহাম সেই স্থানের নাম যিহোবা-যিরি [সদাপ্রভু যোগাইবেন] রাখিলেন। এই জন্য অদ্যাপি লোকে বলে, সদাপ্রভুর পর্ব্বতে যোগান হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অব্রাহাম সেই স্থানের নাম যিহোবা-যিরি [সদাপ্রভু যোগাইবেন] রাখিলেন। এই জন্য অদ্যাপি লোকে বলে, সদাপ্রভুর পর্বতে যোগান হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি সেই জায়গাটার নাম দিলেন যিহোবা-যিরি (যার মানে “সদাপ্রভু যোগান”)। সেইজন্য আজও লোকে বলে, “সদাপ্রভুর পাহাড়ে সদাপ্রভুই যুগিয়ে দেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি সেই জায়গাটার নাম দিলেন ইয়াহ্‌ওয়েহ্‌-যিরি (যার মানে “মাবুদ যোগান”)। সেইজন্য আজও লোকে বলে, “মাবুদের পাহাড়ে মাবুদই যুগিয়ে দেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অব্রাহাম সেই স্থানের নাম রাখলেন যিহোবাযিরে । এই জন্য আজও লোকে বলে থাকে, প্রভু পরমেশ্বরের পর্বতে সংস্থান করা হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং অব্রাহাম ঐ স্থানটির একটা নাম দিলেন, “যিহোবা-যিরি|” এমন কি আজও লোকেরা বলে, “এই পর্বতে প্রভুকে দেখা যায়|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর অব্রাহাম সেই জায়গার নাম যিহোবা -যিরি [সদাপ্রভু যোগাবেন] রাখলেন। এই জন্য আজও লোকে বলে, “সদাপ্রভুর পর্বতে যোগান হবে।”