Genesis 22:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মাবুদের ফেরেশতা দ্বিতীয়বার আকাশ থেকে ইব্রাহিমকে ডেকে বললেন, মাবুদ বলছেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর দূত দ্বিতীয়বার স্বর্গ থেকে অব্রাহামকে ডাক দিলেন
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সদাপ্রভুর দূত দ্বিতীয় বার আকাশ হইতে অব্রাহামকে ডাকিয়া কহিলেন, সদাপ্রভু বলিতেছেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সদাপ্রভুর দূত দ্বিতীয় বার আকাশ হইতে অব্রাহামকে ডাকিয়া কহিলেন, সদাপ্রভু বলিতেছেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর দূত স্বর্গ থেকে অব্রাহামকে আবার ডেকে বললেন, “তুমি তোমার ছেলেকে, অদ্বিতীয় ছেলেকে উৎসর্গ করতে পিছ্পা হও নি। সেইজন্য আমি সদাপ্রভু নিজের নামেই শপথ করে বলছি যে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের ফেরেশতা বেহেশত থেকে ইব্রাহিমকে আবার ডেকে বললেন, “তুমি তোমার ছেলেকে, অদ্বিতীয় ছেলেকে কোরবানী দিতে পিছ্পা হও নি। সেইজন্য আমি মাবুদ নিজের নামেই কসম খেয়ে বলছি যে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভুর দূত দ্বিতীয়বার অন্তরীক্ষ থেকে অব্রাহামকে ডেকে বললেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
স্বর্গ থেকে প্রভুর দূত দ্বিতীয়বার অব্রাহামকে ডেকে বললেন,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সদাপ্রভুর দূত দ্বিতীয় বার আকাশ থেকে অব্রাহামকে ডেকে বললেন,