Genesis 22:16 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি এই কাজ করলে, আমাকে তোমার একমাত্র পুত্রকে দিতে অসম্মত হলে না, এজন্য আমি আমারই নামে কসম খেয়ে বলছি,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং বললেন, “সদাপ্রভু ঘোষণা করছেন, আমি নিজের নামে শপথ করছি, যেহেতু তুমি এই কাজটি করেছ এবং আমাকে তোমার ছেলেটি, তোমার একমাত্র ছেলেটি দিতে অসম্মত হওনি,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি এই কার্য্য করিলে, আমাকে আপনার অদ্বিতীয় পুত্র দিতে অসম্মত হইলে না, এই হেতু আমি আমারই দিব্য করিয়া কহিতেছি,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি এই কার্য করিলে, আমাকে আপনার অদ্বিতীয় পুত্র দিতে অসম্মত হইলে না, এই হেতু আমি আমারই দিব্য করিয়া কহিতেছি,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি যেহেতু এই কাজ করলে, তোমার একমাত্র পুত্রকে উৎসর্গ করতে দ্বিধা করলে না, সেই হেতু প্রভু পরমেশ্বর বলছেন, আমি আমারই নামে শপথ করে বলছি,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমার জন্য তুমি তোমার একমাত্র পুত্রকেও বলি দিতে প্রস্তুত ছিলে| আমার জন্য তুমি এত বড় কাজ করেছ বলে আমি তোমার কাছে প্রতিশ্রুতি দিচ্ছি। আমি প্রভু, নিজেরই দিব্য করে প্রতিশ্রুতি করছি যে,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু বলছেন, “তুমি এই কাজ করলে, আমাকে নিজের একমাত্র পুত্র দিতে অসম্মত হলে না,